বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে বোর? আজই বানিয়ে দিন সুপার ক্রাঞ্চি ও সুস্বাদু আলুর নাগেট, গ্যারান্টি সবাই চেটেপুটে খাবে!

প্রয়োজনীয় উপকরণ
আলু: ৩টি (সেদ্ধ করা)
ডিম: ১টি
মরিচের গুঁড়া: আধা চা চামচ
গোলমরিচের গুঁড়া: সামান্য
লবণ: স্বাদমতো
ধনিয়া পাতা কুচি: আধা কাপ
কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
ময়দা: ২ টেবিল চামচ
তেল: ভাজার জন্য পরিমাণমতো
ব্রেডক্রাম্বস: কোট করার জন্য পরিমাণমতো
খুব সহজে যেভাবে তৈরি করবেন
১. প্রথমে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন এবং একটি ফোর্ক বা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ বা চটকে নিন।
২. এরপর সেদ্ধ আলুর সঙ্গে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং টাটকা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিন।
৩. এবার মিশ্রণটিতে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে একটি স্মুথ ও শক্ত ডোয়ের মতো তৈরি করুন।
৪. এবার এই মিশ্রণটি থেকে আপনার পছন্দ অনুযায়ী ছোট ছোট শেপ বা নাগেটের আকারে কেটে নিন (চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন)।
৫. অন্য একটি পাত্রে ডিম ভালো করে ফেটিয়ে নিন। এখন একটি করে নাগেটের টুকরো প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে, এরপর চারপাশ ব্রেড ক্র্যাম্বসে ভালোভাবে গড়িয়ে নিন, যাতে চমৎকার ক্রাঞ্চী কোট তৈরি হয়।
৬. কড়াইতে পরিমাণমতো তেল গরম করে মাঝারি আঁচে নাগেটসগুলো সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে নিন।
ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু আলুর নাগেটস! এবার টমেটো কেচাপ বা আপনার পছন্দের যেকোনো সসের সঙ্গে পরিবেশন করুন পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন।