আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা? জানিয়ে দেবে এই পাঁচ লক্ষণ

হার্ট অ্যাটাকের লক্ষণ নারী-পুরুষ ভেদে আলাদা। শরীর বলে দেবে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে নাকি নেই। নিচের লক্ষণগুলো দেখা দিলে বিলম্ব না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

শ্বাস-প্রশ্বাসে যদি কষ্ট হয়, তা হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। শ্বাস নিতে কষ্ট হলে, দম আটকে আসা মানে- হৃদযন্ত্রের সমস্যা। অনেক সময় ফুসফুসও অক্সিজেন কম পায়। তাই এই লক্ষণ দেখা দিতে পারে।

কোনো কারণ ছাড়াই ঘাম হতে পারে, একটুতেই হাঁপিয়ে উঠছেন-এমন যদি হয়; তা হলেও দুশ্চিন্তার কারণ রয়েছে। শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক করে অক্সিজেন পায় না। তাই হাঁপ ধরতে পারে।

যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দরদর করে ঘাম ঝরছে, তা হলে উপেক্ষা করবেন না।

বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি দেখা দিতে পারে।

নারীদের ক্ষেত্রে কিছু লক্ষণ আলাদা। বুকে ব্যথা, ঘাম হওয়া বা হাঁপ ধরা ছাড়াও পেটে অস্বস্তি, পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *