ডায়াবেটিসের ভয়ে চিনি খাওয়া ছাড়লে কী উপকার হতে পারে জানেন?

মিষ্টি খেতে ভালোবাসেন অনেকেই। তাই মাঝেমধ্যে তাদের বিভিন্ন খাবারের সঙ্গেই চিনি থাকে। আবার সচেতনভাবে চিনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন কেউ কেউ। চিনি দেওয়া কোনও খাবার খেতে চান না।

বিশেষ করে যেসব পরিবারে ডায়াবেটিস রোগীরা রয়েছেন, সেসব পরিবারের বাকি সদস্যদের মনেও ভয় থেকে যায়। তবে সময়ে তো বোঝাই যায় না, কোন খাবারে লুকিয়ে রয়েছে চিনি।

আবার যদি চিনি খাওয়া একেবারে বন্ধ করা যায়, তবে কী হতে পারে, তা-ও তো জানা দরকার।

* ডায়াবিটিসের আশঙ্কা তো কমেই, তার সঙ্গে আরও একটি বড় সমস্যা কমে। চিনি খাওয়া বন্ধ করে দিলে ঘুম ভাল হয়। ফলে যাঁদের ঘুম না হওয়ার সমস্যা আছে, তাঁদের জন্য এই অভ্যাস বেশ কার্যকর হতে পারে।

* ঘুম ভাল হলে কাজের ইচ্ছাও বাড়ে। বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষমতা একবারে অনেকটা বে়ড়ে যায় শুধু চিনি খাওয়া বন্ধ করতে পারলে।

* সব মিলিয়ে শরীর এবং মন দুইয়ের উপরেই প্রভাব ফেলে এই অভ্যাস। ঘুম ভাল হলে এবং কাজের ক্ষমতা বাড়লে শরীর তো ভাল থাকেই, মনও থাকে সতেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *