‘অপারেশন অজয়’-এর উড়ানে ইজরাইল থেকে ফিরলেন ২১২ ভারতীয়, মুখে মুখে প্রশংসা মোদীর

ইজরায়েলে হামাস-ইজরায়েল যুদ্ধের মধ্যেই শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছল অপারেশন অজয়-এর প্রথম চার্টার্ড বিমান। প্রথম লটে যুদ্ধ বিধ্বংস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরানো হয়েছে।

এর মধ্য়ে রয়েছে এক শিশু ও ২১১ জন প্রাপ্ত বয়স্ক নাগরিক। প্রত্যককে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ১৪ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দ থেকে নয়া দিল্লির দিকে যাত্রা করেছিল বিমানটি।

এর আগে ইজরায়েলে ভারতীয় দূতবাসারে পক্ষ থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয় নাগরিক নাম নথিভুক্ত করা হয়েছিল। যারা আগে নাম লিখিয়েছিলেন তাঁদের ফেরার সুযোগ দেওয়া হচ্ছে আগে। তবে প্রথম বিমানে যাঁরা দেশে ফিরেছেন, তাঁরাই ইজরায়েলে আটকে পড়া ৭ অক্টোবরের এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রী। ওই দিন ভোরেই ইজরায়েলে হামলা চালিয়েছিল ইজরায়েল। যুদ্ধ শুরুর প্রেক্ষিতে সেই বিমানটি তড়িঘড়ি বাতিল করে এয়ার ইন্ডিয়া। তারপর থেকে এখনও পর্যন্ত ইজরায়েলে বাণিজ্যিক উড়ান পরিষেবা স্থগিত রেখেছ এয়ার ইন্ডিয়া সংস্থা।

বৃহস্পতিবার রাতে তেল আবিব থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিমানটি নয়া দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় বিমান যাত্রীদের ছবি পোস্ট করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ক্যাপশনে লিখেছেন, “অপারেশন অজয় চলছে। নয়া দিল্লির পথে রওনা দিলেন বিমানে থাকা ২১২ জন ভারতীয় নাগরিক।”

ইজরায়েলের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, “২১২ জন ভারতীয় নাগরিককে নিয়ে অপারেশন অজয়ের প্রথম বিমাটি তেল আবিব থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছে। ইজরায়েলের ভারতীয় দূতাবাসের তরফে যাত্রীদের নিরাপদ যাত্রার কামনা রইল।

গত বুধবার অপারেশন অজয় শুরুর ঘোষণা করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানিয়েছিলেন বিশেষ বিশেষ বিমানে ইজরায়েলে আটকে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হবে। এরপরেই বহু ভারতীয় নাগরিক দেশে ফিরতে চেয়ে ইজরায়েলে ভারতীয় দূতাবাসে নাম রেজিস্ট্রার করে। বৃহস্পতিবার প্রথম বিমান ধরতে বিমাবন্দরে ছাত্র-ছাত্রী সহ ভারতীয় নাগরিকদের লম্বা লাইন পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *