কিডনি ও লিভার সহ যেসব সমস্যায় ভুগবেন জল কম খেলে, ভয় না পেয়ে জেনেনিন

দীর্ঘদিন পর্যাপ্ত জল না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে। কিডনি ও লিভারে দেখা দেয় একাধিক রোগ। তাই বিশেষজ্ঞরা সবাইকে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, একজন পুরুষের কমপক্ষে দৈনিক ১০-১২ গ্লাস এবং নারীদের ৮-১০ গ্লাস জল খাওয়া উচিত। জল না খেলে যে রোগ হতে পারে সে সম্পর্কে আজ আপনাদের জানাব-

স্মৃতিবিলোপ ও মস্তিষ্কের রোগ হয়

পর্যাপ্ত জল খেলে শক্তি পাওয়া যায়। বিশেষ করে ব্যায়াম করার আগে ও পরে জল খেলে শরীর ফুরফুরে হয়। গবেষণায় দেখা গেছে, বেশিক্ষণ জল না খেয়ে থাকার কারণে মুড সুইং, অবসাদগ্রস্ততা, স্মৃতিশক্তি নষ্ট এবং মস্তিষ্কের বিভিন্ন রোগ হয়।

মাথা ব্যথা হয়

মাথা ব্যথার কারণ হলো অবসাদগ্রস্ততা, দুশ্চিন্তা ও জল না খাওয়া। অনেকে জলর বদলে কফি অথবা কোকাকোলা খান। এটিও মাথা ব্যথা হওয়ার কারণ। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, পর পর দুই থেকে তিন গ্লাস জল খেতে হবে।

কিডনি ও লিভারের রোগ হয়

জল না খেলে কিডনি ও লিভারে বিভিন্ন রোগ হয় এবং শরীরের জন্য ক্ষতিকর টক্সিন ছড়াতে থাকে। অনেক সময় কিডনিতে পাথর জমে। বিশেষজ্ঞরা বলেছেন, কিডনি ও লিভারের রোগ থেকে সুরক্ষা পেতে প্রতিদিন পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাস করা উচিত।

কোষ্ঠকাঠিন্য ও পাইলস হয়

পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাস না থাকলে কোষ্ঠকাঠিন্য রোগ হয়। এমনকি একটানা দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকলে পাইলস হওয়ার ঝুঁকি থাকে। সে কারণে কোষ্ঠকাঠিন্য ও পাইলস থেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন পর্যাপ্ত জল খাওয়ার অভ্যাস রাখা জরুরি। তাছাড়া বয়স বাড়া কিংবা খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণেও কোষ্ঠকাঠিন্য ও পাইলস হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *