আর কিনতে হবে না দোকান থেকে, বাড়িতেই বানান বাতাসা, তৈরির পদ্ধতি শিখেনিন

আমাদের দেশীয় খাবারের মধ্যে অন্যতম হলো বাতাসা। এই খাবার গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায়। সুস্বাদু এই মিষ্টি স্বাদের খাবারের সঙ্গে আমাদের অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। ছেলেবেলায় মেলায় গিয়ে মাটির পুতুল, পুঁতির মালা, মুড়ি, মুড়কি, বাতাসা কেনার স্মৃতি রয়েছে অনেকের। এটি পহেলা বৈশাখের বিভিন্ন মুখরোচক খাবারের মধ্যে একটি। মাত্র দুটি উপাদান দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন বাতাসা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

চিনি- ১ কাপ

জল – ১/৪ কাপ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে বেকিং সিট, ট্রে বা সিলিকন মোল্ড-এ হালকা তেল ব্রাশ করে নিন। প্যানে চিনি এবং জল নিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিন। এরপর সব ঘন ঘন নেড়ে দিতে থাকুন। চিনি জল ভালমত ফুটে একেবারে ঘন আঠালো হয়ে সাদা বুদবুদ ওঠা শুরু হলে খুব দ্রুত চামচে করে নিয়ে মোল্ড বা বেকিং সিটের উপর অল্প অল্প করে ঢেলে বাতাসা জমতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই বাতাসা শক্ত হয়ে যাবে। এরপর পরিবেশন করুন সুস্বাদু বাতাসা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *