ছোলা তো রোজ খান, ভেজানো জলটা ফেলে দিচ্ছেন না তো? এর জাদুকরী গুণ জানলে চমকে যাবেন!

মারণ রোগ ডায়াবিটিস বর্তমানে ঘরে ঘরে থাবা বসিয়েছে। অনিয়মিত জীবনযাত্রা এবং ভুল খাদ্যাভ্যাসের জেরে এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে, সময়মতো নিয়ন্ত্রণে না রাখলে এই সমস্যা ভবিষ্যতে বড় কোনো জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে ডায়াবিটিসের নাম শুনলেই ঘাবড়ে যাওয়ার দিন শেষ। বাজারে নানা ধরনের ওষুধ বা চিকিৎসাপদ্ধতি তো রয়েছেই, পাশাপাশি বেশ কিছু ঘরোয়া উপায়েও এই রোগ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর এর জন্য রান্নাঘরে থাকা সাধারণ একটি উপাদানই ম্যাজিকের মতো কাজ করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের ডায়েটে সামান্য পরিবর্তন এনে এবং ঘরোয়া কিছু নিয়ম মেনে চললে ডায়াবিটিসের মতো চেনা সমস্যাকে সহজেই বাগে আনা সম্ভব। ছোলার পুষ্টিগুণ সম্পর্কে কমবেশি আমরা সবাই ওয়াকিবহাল, কিন্তু ছোলা ভেজানো জলের যে কতখানি জাদুকরী ক্ষমতা রয়েছে, তা অনেকেরই অজানা।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা
পুষ্টিবিদদের মতে, রোজ সকালে খালি পেটে ছোলা ভেজানো জল পান করলে ডায়াবিটিসের সমস্যা অনেকটাই কমে যেতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত কমিয়ে আনতে দারুণ কার্যকরী। এছাড়া ছোলার জলে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তুলতে এবং ভেতর থেকে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে।

ওজন কমানো ও পেট পরিষ্কার রাখা
শরীরের জমে থাকা ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ দূর করতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই জল অত্যন্ত উপকারী। নিয়মিত এটি পান করলে মেটাবলিজম উন্নত হয়, যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং পেটের চর্বি কমতে শুরু করে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার না হওয়ার মতো সমস্যা থেকেও মিলতে পারে মুক্তি।

কীভাবে তৈরি করবেন এই জল?
এই বিশেষ পানীয় তৈরি করা খুবই সহজ। রাতে ঘুমানোর আগে দুই মুঠো ছোলা পরিমাণমতো জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেই জল পান করে নিন। চাইলে ভেজানো ছোলাগুলোও খেয়ে নিতে পারেন, এতে শরীরের পুষ্টি আরও বহুগুণ বেড়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *