পুরনো বাড়ি ছেড়ে নতুন বাংলো কিনলেন আমির খান, দাম কত জানেন? জানলে চমকে উঠবেন

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জীবনে কিরণ রাওয়ের পর যে নতুন প্রেম এসেছে, একথা এখন প্রায় সকলেরই জানা। বেঙ্গালুরুর গৌরীকেই তিনি তৃতীয় স্ত্রী হিসেবে বেছে নিতে চলেছেন, সেই গুঞ্জনও বলিউডের বাতাসে বেশ জোরালো। তবে এবার নতুন খবর হলো, আমির খান হঠাৎ করেই তাঁর দীর্ঘদিনের পুরনো বাসস্থান, পালি হিলের বাড়িটি ছেড়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, মুম্বইয়ে তিনি একটি ৯ কোটির বিলাসবহুল বাংলো কিনেছেন!

ক্যারিয়ার শুরুর একেবারে প্রথম থেকেই মুম্বইয়ের পালি হিলের সেই প্রিয় বাংলোতেই থাকতেন আমির। তাঁর প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাওও বিয়ের পর প্রথমে এই বাড়িতেই এসেছিলেন। জীবনের নানা ওঠাপড়া, সম্পর্কের ভাঙাগড়ার মধ্যেও আমির এই বাড়িটি ছাড়েননি, যা ছিল তাঁর অত্যন্ত পছন্দের।

তাহলে হঠাৎ পুরনো ঠিকানা ছাড়ার কারণ কী? সূত্র অনুযায়ী, আমির তাঁর পুরনো পালি হিলের বাড়িটি সম্পূর্ণ নতুন করে সাজানোর বা পুর্ননির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই কারণেই সাময়িকভাবে তিনি মুম্বইয়েই নতুন একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন এবং আপাতত সেখানেই থাকছেন।

কিন্তু এখানেই শেষ নয়, বলিউডের গুঞ্জন পাড়ায় রটেছে অন্য খবর। শোনা যাচ্ছে, আমির নাকি খুব শীঘ্রই তাঁর তৃতীয় বিয়ে সেরে ফেলবেন এবং গৌরীকে এই নতুন অ্যাপার্টমেন্টেই নিয়ে যাবেন। তবে আরেকটি জোরালো জল্পনা হলো, আমির নাকি তাঁর তৃতীয় বিয়ের জমকালো আসর পালি হিলসের সেই পুরনো, এবার অত্যাধুনিক renovated বাড়িতেই বসাতে চান! সেই কারণেই বিপুল ব্যয়ে বাড়িটি নতুন করে সাজানোর বিশাল প্ল্যান আমিরের। সূত্র মারফত খবর, আগামী বছরের শুরুতেই গৌরীকে বিয়ে করে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আমির খান। ৯ কোটির নতুন বাংলো কেনা এবং পুরনো বাড়ি ছেড়ে নতুন অ্যাপার্টমেন্টে ওঠা – এই সবটাই আমিরের তৃতীয় বিয়ে এবং নতুন জীবন শুরুর প্রস্তুতির অংশ বলেই মনে করছে বলিউড মহল।