বক্স অফিসে ঝড়, ৩ দিনেই ডাবল সেঞ্চুরি করলো রণবীরের ‘অ্যানিমেল’

বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে সদ্য মুক্তি পাওয়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি অ্যানিমেল। রণবীর কাপুর অভিনীত এ ছবির আয় শুনলে চোখ চড়ক গাছ হতে বাধ্য। মুক্তির মাত্র তিনদিনেই ২০০ কোটির ক্লাব স্পর্শ তো করেছেই ছাড়িয়ে গেছে বলিউডের নানা রেকর্ড। তিনদিনের দিন বক্স অফিসে কালেকশন এসেছে ৭০ কোটি টাকার বেশি।

ছবিটির বক্স অফিস কালেকশন জানিয়েছে সচনিল্ক রিপোর্ট। সেখানে জানানো হয়েছে, তিনদিনে অ্যানিমেল ২০০ কোটির ওপর আয় করেছে। এর আগে ১ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। প্রথম দিনেই প্রায় ৬৫ কোটি টাকার ব্যবসা করে পাঠানের রেকর্ড ভাঙে। তার পরদিন ৬৬ কোটি টাকার বেশি আয় করে এটি। আর তৃতীয় দিনের আয় মিলিয়ে এটি ২০০ কোটির ক্লাবে ঢুকে গেছে। তবে তেলুগু ভাষার তুলনায় ছবিটির হিন্দি ভার্সন বেশি আয় করছে।

অ্যানিমেল ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুরকে। এছাড়া অনিল কাপুর, ববি দেওল স্ক্রিনটাইম শেয়ার ছিল চোখে পড়ার মত। ছবিটির কাহিনী এ তিনজনকে ঘিরেই আবর্তিত হয়েছে। এতে মিস্টার কাপুরের বিপরীতে দেখা গেছে রাশমিকা মান্দানাকে।

ছবিটির দর্শকদের মতে, এ ছবির শেষ ভাগ দেখেই মনে হয়েছে, অ্যানিম্যাল পার্ট-২ আসবে। সে বিষয়ে নিশ্চিত বার্তাও পাওয়া গেছে। রণবীর নিজেই অ্যানিম্যাল পার্ক বানাতে চান। এরপরের পার্টেও রণবীরের বিপক্ষে খোদ রণবীরই থাকবেন। অর্থাৎ তাকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অর্থাৎ আরেকটি মারদাঙ্গা ছবি আসতে চলেছে বলিউডে, সেব্যাপারে কোনো দ্বিধা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *