বলিউড থেকে টলউড, ভগবানের নামে সন্তানের নাম রেখেছেন এই তারকারা! একঝলকে দেখেনিন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর ঘরে ৩০ নভেম্বর কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে মা লক্ষ্মীর আগমন হলেও, এই তারকা দম্পতি তাদের মেয়েকে মা সরস্বতীর নামে নাম রাখেন। মেয়ের নাম রাখা হয় ইয়ালিনি, যার অর্থ সংগীত বা সুর।

ইউভান, ঈশান, আদবান, কেশব, আদিদেব

শুভশ্রীর প্রথম সন্তানের নাম ইউভান। ইউভানের অর্থ মহাদেব, সুস্বাস্থ্যবান, শক্তিশালী এবং সদা জাগ্রত। টলিউডের আরেক অভিনেত্রী নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের ছেলের নাম ঈশান। ঈশানের অর্থ উত্তর-পূর্ব কোন, মহাদেবের আরেক নাম, ঐশ্বর্য, সমৃদ্ধি এবং জ্ঞান। অনীক ধর এবং দেবলীনার দ্বিতীয় সন্তানের নাম আদবান, যার অর্থ সূর্য। রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামীর একমাত্র সন্তানের নাম কেশব, যা শ্রীকৃষ্ণ এবং শিবের নাম মিলিয়ে রাখা হয়েছে। জি বাংলার রান্নাঘর সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জী এবং অগ্নিদেব চ্যাটার্জির একমাত্র পুত্রের নাম আদিদেব, যার অর্থ সৃষ্টিকর্তা।

আরিয়ান, সুহানা, আদিরা, ভামিকা, ধীর

বলিউড তারকা শাহরুখ এবং গৌরীর প্রথম সন্তানের নাম আরিয়ান, যার অর্থ মহান এবং সম্মানিত। শাহরুখের একমাত্র কন্যা সন্তানের নাম সুহানা, যার অর্থ সূর্যের উজ্জ্বল রশ্মি। আদিত্য চোপড়া এবং রানী মুখার্জির একমাত্র কন্যা সন্তানের নাম আদিরা, যার অর্থ শক্তিশালী, উদার এবং সুন্দর। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার একমাত্র কন্যা সন্তানের নাম ভামিকা, যার অর্থ দেবী দুর্গার আরেকটি নাম। সব্যসাচী চক্রবর্তীর বড় পুত্র গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমার সন্তানের নাম ধীর, যার অর্থ শান্ত এবং বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *