শীতের মরশুমে খোলামেলা পোশাকে বোল্ড নুসরত, ছবি প্রকাশ্যে আসতেই ট্রোল নেটিজেনদের

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। অভিনয়-রাজনীতির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। প্রায় প্রতিদিনই নিত্য-নতুন ছবি বা ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি সাদা ওয়েস্টার্ন আউটফিটে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
ছবিতে দেখা যাচ্ছে, পরনে সাদা পোশাক ঢেউ খেলানো খোলা চুল, ন্যুড মেকআপ আর কিলার লুকে নুসরত জাহান। তাঁর এই হট লুকে মুগ্ধ হয়েছেন ভক্তরা। তবে কটাক্ষের মুখেও পড়েছেন তিনি।
ছবির কমেন্ট বক্সে অনেকেই অভিনেত্রীর শরীরের প্রাইভেট পার্ট নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। কেউ আবার বলেছেন, “আগের মুখটাই সুন্দর ছিল।” “বসিরহাটের উন্নয়ন” বলেও খোঁচা দিয়েছেন এক নেটিজেন। কেউ আবার কটাক্ষের সুরে বলেছেন, “এই রকম একজন এমপি-কে বাংলাদেশে দরকার।”
তবে এই সব সমালোচনা নিয়ে পাত্তা দেননি নুসরত। তিনি আগেও বলেছেন, “জীবনটা সবসময় নিজের মতো করেই উপভোগ করি। চারপাশের কথা গায়ে মাখা একেবারেই না পছন্দ।”
প্রসঙ্গত, বর্তমানে যশ দাশগুপ্তের সঙ্গে সুখে সংসার করছেন নুসরত জাহান। ইডেনে বিশ্বকাপের ম্যাচ দেখতেও হাজির ছিলেন তারকা কাপল। সেখান থেকে দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে ছবি আপলোড করেছেন। গ্যালারিতে দেখা গিয়েছে নুসরতের প্রাক্তন স্বামী নিখিল জৈনকে। সঙ্গে ছিলেন তাঁর চর্চিত বান্ধবী সৌরসেনীও। আগুনের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। একছাদের নীচে প্রাক্তন আর বর্তমানের সঙ্গে নুসরতের ছবি হয়ে উঠেছিল পেজ থ্রি-র হট কেক।