ভারত ফাইনালে ওঠার পর কার সঙ্গে ছবি দিলেন শচীন-কন্যা সারা? দেখেনিন

শচীন টেন্ডুলকার খেলা ছেড়েছেন ১০ বছর হয়েছে। ২০১৩ সালের ১৬ নভেম্বর ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন শচীন। সেই দিনের কথা মনে পড়ছে মেয়ে সারার। শচীনের সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজের ছবি পোস্ট করলেন ডেভিড বেকহ্যামের সঙ্গে।

বুধবার মাঠে বসে ভারতের জয় দেখেছেন সারা। সেই ম্যাচ দেখতে এসেছিলেন প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। তখনই স্টেডিয়ামে দেখা হয় সারা এবং বেকহ্যামের। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারকে সামনে পেয়ে তার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি সারা। সেই ছবি বৃহস্পতিবার পোস্ট করলেন সোশ্যাল সাইটে।

বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে উৎসাহ দিতে মাঠে গিয়েছিলেন সারা। তাকে দেখা যায় ভারতীয় ক্রিকেটারেরা রান করলে উৎসাহ দিতে। শুভমন গিল চার মারার সময় দেখা যায় সারা হাততালি দিচ্ছেন। ভারতীয় ওপেনারের সঙ্গে তার সম্পর্কের জল্পনা রয়েছে। যদিও তারা কেউই সে কথা স্বীকার করেননি। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দেননি সারা। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় শুভমন আগে চলে যান। বেশ কিছু ক্ষণ পরে বের হন সারা।

বুধবার মাঠে ছিলেন সচিন নিজেও। তার সামনেই বিরাট কোহলি এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *