জ্যাকি শ্রফের বেগুন ভর্তা-কারি ডিম হিট, কুকিং শো শুরু করবেন বলিউডের এই অভিনেতা?

বলিউড তারকা জ্যাকি শ্রফের ভাইরাল রেসিপির কথা কে না জানে? বেগুন ভর্তা, কারি পাতা দিয়ে ডিম, ভিন্ডি পেঁয়াজ– এই রেসিপিগুলি তার মায়ের কাছ থেকে শিখেছেন তিনি। বাড়িতেও তিনি নিজেই এই খাবারগুলি বানান। জ্যাকির দুই সন্তান টাইগার ও কৃষ্ণা, এই খাবারগুলি খেয়েই বড় হয়েছে।
জ্যাকি শ্রফ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি মনে করি সবাই মায়ের হাতের খাবার খেতে খুব পছন্দ করে। আমার মা যেভাবে রান্না করতেন, আমি সেগুলোই বলি। ছোটবেলায় মাটিতে বসে খেতাম। তখন, আমি বুঝতে পারতাম না যে মা কীভাবে এটি তৈরি করছেন। তবে আমি মন ভরে খাবারের স্বাদ নিতাম। আমি খাবারের স্বাদ নিয়ে বুঝতে পারতাম কী কী উপাদান যোগ করা হয়েছে। এভাবেই আমি শিখেছি এবং আমার বাচ্চাদেরও তা শিখিয়েছি।”
View this post on Instagram
জ্যাকির কি কুকিং শো চালানোর ইচ্ছে রয়েছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছু লোক যোগাযোগ করেছে। তবে এর জন্য আমাকে সঠিক সময় দিতে হবে। যদি তা ঘটে তবে এটি একটি মজার অনুষ্ঠান হবে। আমরা আলোচনায় আছি কিন্তু যতক্ষণ না আমি সিদ্ধান্ত নিচ্ছি, চূড়ান্ত ঘোষণা করতে পারব না।”
View this post on Instagram
জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের নতুন ছবি “গনপত” ২০ অক্টোবর মুক্তি পাবে। এই ছবির জন্য জ্যাকি শ্রফ খুবই উচ্ছ্বসিত। তিনি আশা করেন, দর্শকরা ছবিটি পছন্দ করবেন।
টাইগার শ্রফের মুক্তির আগের নার্ভাসনেসের কথা জানতে চাইলে জ্যাকি শ্রফ বলেন, “আমি তাকে খুবই কম দেখছি আজকাল। দিনের বেশিরভাগ সময়টাই তো প্রচারের জন্য দৌড়াচ্ছেন। আপাতত রয়েছেন দিল্লি ও আহমেদাবাদের বিভিন্ন জায়গায়। অনেকদিন পর কাল ওর সঙ্গে কথা হবে।”