জয়াকে বিয়ে করতে গিয়ে যে বিপদে পড়েছিলেন অমিতাভ বচ্চন! ফাঁস গোপন খবর

দাম্পত্য জীবনের ৫০ বছর পার করে ফেলেছেন বলিউডের প্রবীণ তারকা জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন তারা। শুটিং সেটেই তাদের প্রেম, সেই থেকেই বিয়ে।

জয়া বচ্চনের জন্ম যেহেতু বাঙালি পরিবারে, সে মতে বাঙালি হিন্দু রীতি মেনেই বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া। কিন্তু এই বিয়ের আসরে এসে রীতিমত সমস্যায় পড়তে হয় অমিতাভ বচ্চনকে।

সমস্ত রীতিনীতি মানতে রাজি ছিলেন তিনি, তবে বিয়ের টোপর তিনি পরবেন না সাফ জানিয়ে দিয়েছিলেন।

জয়ার বাড়ির প্রতিটি সদস্যকে অনুরোধ করেছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন, বলেছিলেন এই টোপরটা শুধু আমাকে পরাবেন না, সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি সিজন ১৫’ রিয়্যালিটি শো-এর নতুন প্রমোতে এই বিষয়ে মুখ খোলেন অমিতাভ।

সেখানেই নিজের বিয়ের স্মৃতিতে ফিরে গিয়ে অমিতাভ জানান, এই টুপিটার সঙ্গে বিয়ের কি সংযোগ তিনি বুঝতে পারেন না, তবে এই টুপিটা মোটেও তার পরতে ইচ্ছা করছিল না। আর তাই টোপর ছাড়াই সেদিন বিয়ে করেছিলেন বাংলার জামাই।

জয়া অমিতাভকে প্রথম দেখেছিলেন তিনি যখন পড়াশোনা করছিলেন পুণের ফিল্ম ইনস্টিটিউটে। অমিতাভ তখন বলিউডে স্ট্রাগল করলেও জয়া ততদিনে অভিনেত্রী হিসেবে সাফল্য পেয়ে গিয়েছিলেন। একসঙ্গে তারা প্রথম কাজ করেন হৃষিকেশ মুখার্জীর ‘গুড্ডি’-তে। জয়াই আগে প্রেমে পড়েছিলেন অমিতাভের। এরপর ‘এক নজর’-এর সেটে অমিতাভেরও ভালো লেগে যায় জয়াকে। এরপরই শুরু হয় তাদের প্রণয়! যা থেকে হয় পরিণয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *