পুজোতে অরিজিৎ সিংয়ের রেস্তরাঁয় ‘স্পেশাল মেনু’, পড়ুয়াদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার!

বাঙালির কাছে পুজো মানেই ঘোরাঘুরি, আড্ডা আর নালে ঝোলে। আর এবারের নবমী আড্ডার ভোজ যদি অরিজিৎ সিংয়ের রেস্তোরাঁ থেকে হয়, তাহলে তো কথাই নেই। এই জন্যই অরিজিৎ সিংয়ের পরিবার পুজোর জন্য বিশেষ মেনু তৈরি করেছে।
জিয়াগঞ্জের হাতিবাগানে অবস্থিত অরিজিৎ সিংয়ের পারিবারিক রেঁস্তোরা ‘হেঁশেল’। এই রেস্তোরাঁয় সাধারণ মানুষকে যাতে খালি পেটে ফিরে যেতে না হয়, সেই জন্য খাবারের দাম অত্যন্ত কম। পুজোর সময়ও এই নীতিতে কোনও পরিবর্তন আসছে না।
পুজোর জন্য হেঁশেলের মেনুতে যুক্ত করা হয়েছে একাধিক নতুন পদ। থাকছে ইলিশের বিভিন্ন পদ, যেমন ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি কচুর শাক, ইলিশের ঝোল, ইলিশের কাবাব ইত্যাদি। পাশাপাশি থাকছে সবজির পদ, যেমন মোচার ঘণ্ট, আলু ভর্তা, ডাল ইত্যাদি।
পড়ুয়াদের জন্যও থাকছে বিশেষ ছাড়। এই সময় হেঁশেলে দ্বিগুণ ভিড় আশা করা হচ্ছে। প্রত্যেক গ্রাহক যাতে মনে তৃপ্তি আর ভরা পেট নিয়ে হেঁশেলের দরজা টপকান তার জন্য ভিড় সামাল দিতেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, পুজোর সময় এই রেস্তোরাঁতে গিয়ে অন্তত একবার অরিজিৎ সিংকে দেখার জন্য আশায় বুক বাঁধছেন ভক্তরা। তাদের সেই আশা হয়তো পূরণ হতে পারে এবার!