মালা বদল করে নাচতে-নাচতে মণ্ডপে ঢুকছে রাঘব-পরিণীতি! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

গত ২৪ সেপ্টেম্বর উদয়পুরে সাদা থিমে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাঁদের নানান ছবি ও ভিডিও।

এবার ভাইরাল হল মণ্ডপে যাওয়ার পথে তাঁদের নাচের একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, মালা বদলের পর মণ্ডপে যাওয়ার পথে রাস্তায় নাচতে নাচতে চলছেন তাঁরা। রাঘব হাতে ধরে রেখেছেন একটি ছাতা। পরিণীতি পুরো নাচের মুডে। বউয়ের এনার্জির সঙ্গে তাল মেলাতে কম চেষ্টা করছেন না রাঘব নিজেও।

ভিডিওটি শেয়ার করে নেটবাসীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদিকে অনেকেই তাঁদের নাচের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “কী কিউট!”, কেউ লিখেছেন, “আমি চোখ ফেরাতে পারছি না ওদের থেকে।” তৃতীয়জনের মন্তব্য, “রাঘবের প্রেমে তো আগেই পড়েছিলাম। আজ থেকে আমি পরিনীতিরও ভক্ত।”

অন্যদিকে, অনেকেই তাঁদের বিলাসবহুল বিয়ে নিয়ে সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, “এটা নাকি আম-আদমির বিয়ে?”, কেউ লিখেছেন, “কেউ ইডিকে খবর দাও। এসে খবর নিক কত খরচ করেছে রাঘব?”

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এছাড়াও, বিয়ের আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, পরিণীতি বিয়ের মণ্ডপে জড়িয়ে ধরছেন প্রথমে রাঘবের বাবাকে, তারপর রাঘবের মা-কে। পিছনে বরবেশে আপ নেতা।

বিয়েতে সাদা ও বেইজ পোশাকে সেজেছিলেন পরিণীতি। তাঁর লেহেঙ্গা ডিজাইন করেছিলেন মণীশ মালহোত্রা। রাঘব প্যান্ট-স্যুট পরেছিলেন।

পরিণীতি ও রাঘবের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *