পাকা কলাতেই রয়েছে অনেক গুণাগুণ, খেয়েই দেখুন রোজ মিলবে উপকার

সাধারণত বাজারে কলা ও আপেলের চাহিদা থাকে ব্যাপক। এই ফল দুটির গুণাগুণ সম্পর্কে কম বেশি সবাই জানি। দুপুরে খাওয়ার পর ফল খাওয়ার কী উপকারিতা তাও অজানা থাকার কথা নয়।

আপেল ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, একইভাবে কলার রয়েছে বিশেষ ক্ষমতা। কলা বেশি দিন বাড়িতে রাখলেই তা একেবারে কালো হয়ে যায়। ওই কলা নষ্ট হয়ে গেছে ভেবে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। তবে সেই কলার মধ্যেই রয়েছে অনেক গুণাগুণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাই অতিরিক্ত পাকা কলা দেখে ভক্তি না এলেও খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ এসব খনিজ শরীরের জন্য খুবই ভালো। তাছাড়া কলা অতিরিক্ত পেকে গেলে তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের অনেকটাই পরিমাণ বেড়ে যায়। ফলে রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে খুবই কার্যকরী এই ফল।

পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে প্রতিদিন নিয়ম করে পাকা কলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অতিরিক্ত পাকা কলা মানসিক চাপ কমাতেও অনেকটা সাহায্য করে। অন্যদিকে হৃদরোগের সমস্যার ক্ষেত্রেও বিশেষভাবে কাজ করে পাকা কলা।

কলা অতিরিক্ত পেকে গেলে তার মধ্যে স্টার্চ-এর পরিমাণ বেড়ে যায়, ঠিক তখনই সুগারের পরিমাণ অনেকটাই কমে যায়। তাই কলার খোসা কালো হয়ে গেলে না ফেলে মুড়ি কিংবা ওটসের সঙ্গে মিশিয়ে খেয়ে নিতে পারেন সহজেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *