শরীরের পাশাপাশি বেড়েছে মনের অসুখও, কীভাবে মিলবে রেহাই? জানতে পড়ুন

বাড়তি ওজন নিয়ে দেখা গেছে সচেতনতা। দীর্ঘদিন ঘরে থেকে ওজন বৃদ্ধি পেয়েছে, এমন অনেকেই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন। পুষ্টিকর, পরিমিত খাবার ও ডায়েট মেনে ওজন কমিয়েছেন। ওজন কমাতে নিয়মিত ব্যায়াম ও হাঁটাহাঁটি বেড়েছে। বাইরে যাওয়া সম্ভব না হলে ঘরেই ব্যায়ামের ব্যবস্থা রাখা হয়েছিল। সাধারণ ব্যায়ামের পাশাপাশি যোগব্যায়ামের প্রবণতাও দেখা গেছে। এ ছাড়া ঘরের কাজ করেও যে ওজন কমানো যায়, এমন ভাবনাও সামনে এসেছে। সর্বোপরি, সুস্থ থাকতে ওজন নিয়ন্ত্রণে রাখা বেশ গুরুত্ব পেয়েছিল।

করোনা মহামারির কারণে অনেকেই মানসিক নানা রকম সমস্যায় ভুগেছেন। আর এই সমস্যার জন্য বছরজুড়েই কাউন্সেলিংয়ের সাহায্য নিয়েছেন বহু লোক। ইউএনডিপির সহযোগিতায় মনের বন্ধু পরিচালিত সাইকো সোশ্যাল কাউন্সেলিং সার্ভিস প্রজেক্টে দেখা গেছে, করোনার সময়ে মানসিক সমস্যার জন্য কাউন্সেলিং নিয়েছেন ৫৪ হাজার লোক, এর মধ্যে ৯০ শতাংশ তরুণ, বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। কর্মক্ষেত্রে নান রকম জটিলতা, অনিশ্চয়তার মতো মানসিক সমস্যা নিয়ে কাউন্সেলিং নিয়েছেন প্রায় ৯২ শতাংশ লোক, যাঁদের বয়স ২৫ থেকে ৪০-এর মধ্যে। পুরুষের তুলনায় নারীদের কাউন্সেলিং নেওয়ার সংখ্যা বেড়েছে। ৬২ দশমিক ৩ শতাংশ নারী মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছেন, যাঁদের বয়স ৩০ থেকে ৪৮ বছরের মধ্যে। আর বিষণ্নতায় ভোগা রোগীর সংখ্যা ছিল সব থেকে বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *