ঘুম থেকে উঠেই মাথা ব্যথা, মাইগ্রেন না অন্য কিছু? জেনেনিন

মাথা ব্যথা থেকে মুক্তি পেতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে চেষ্টা করলেও, পরের দিন ঘুম ভাঙছে সেই মাথা ব্যথা নিয়েই। ঘুম থেকে উঠেও কী ব্যথা কমানোর ওষুধের উপর ভরসা রাখতে হবে?

বিশেষজ্ঞরা বলছেন, মাথা ব্যথা হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। অনেক সময় এই মাথা ব্যথা আবার অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে। বছরে এক দুইবার ঠাণ্ডা লাগা, রোদ লাগা বা গ্যাসের থেকে মাথা ব্যথা হলে চিন্তার বিশেষ কোনো কারণ নেই। অনেক সময় জল খাওয়া কম হলেও মাথা ব্যথা হতে পারে। তবে নিয়মিত মাথা ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আগে বুঝতে হবে, আপনার এই মাথা ব্যথার উৎস কী-

>>> অনেক সময়ই কাজের চাপ বা উদ্বেগের জন্য মাথা যন্ত্রণা হতেই পারে।

>>> চোখের সমস্যা থাকলে মাথা ব্যথা হয়।

>>> সাইনাসের জন্য মাথা ব্যথা হতে পারে।

>>> অতিরিক্ত গরম বা ঠাণ্ডা লাগার কারণে যন্ত্রণা হতে পারে।

>>> মাথার ভেতর টিউমার জাতীয় কিছু থাকলেও মাথা যন্ত্রণা হতে পারে।

>>> ঘুম কম হলে মাথা যন্ত্রণা হতে পারে।

প্রাথমিক ভাবে মাথা যন্ত্রণার কিছু ঘরোয়া চিকিৎসা পদ্ধতি রয়েছে। কোনটি আপনার উপকারে লাগবে, তা নির্ভর করবে আপনার যন্ত্রণার ধরনের উপর।

কী করবেন এবং কী করবেন না-

>>> মাইগ্রেনের জন্য যন্ত্রণা হলে ঘাড়ে, মাথার দুইপাশে বরফ ঘষতে পারেন।

>>> ঠাণ্ডা লাগা থেকে মাথা যন্ত্রণা হলে অবশ্যই গরম সেঁক দিতে হবে।

>>> অনেক সময় শক্ত করে চুল বাঁধলে, মস্তিষ্কের স্নায়ুর উপর চাপ পড়ে। সেখান থেকেও অনেক সময় মাথা যন্ত্রণা হতে পারে।

>>> কাঠফাটা রোদে দৌড়লেও এতো কষ্ট হয় না, এক ফালি পড়ন্ত রোদ যে কষ্ট দিতে পারে। তাই পড়ন্ত রোদে বাইরে থাকলে ছাতা বা রোদচশমা ব্যবহার করার চেষ্টা করুন।

>>> এক টানা চিউইং গাম চিবিয়ে গেলেও মাথা যন্ত্রণা হতে পারে। তাই যাদের মাথাব্যথা হয়, তারা বেশি চিবোনো থেকে বিরত থাকুন।

>>> কাজের চাপ বা উদ্বেগ থেকে মাথা যন্ত্রণা হলে, চা বা কফি খেলে অনেকটা আরাম পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *