বলিউডকে ছাপিয়ে হলিউড প্রজেক্টে যুক্ত হচ্ছেন ঈশান খট্টর!

শহীদ কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা ঈশান খাট্টার। যদিও পরবর্তীতে ‘ধড়ক’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে সবার নজর কাড়েন তিনি।

তবে এবার বলিউড পেরিয়ে হলিউড প্রজেক্টে যুক্ত হতে যাচ্ছেন শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টার।

সূত্রের খবর অনুসারে, আন্তর্জাতিক এক সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন এই অভিনেতা। যেই সিরিজে অভিনয় করছেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান।

শোনা যাচ্ছে, এলিন হিলডার ব্র্যান্ডের ‘দ্য পারফেক্ট কাপল’ উপন্যাস অবলম্বনে সাজানো হচ্ছে সিরিজটির চিত্রনাট্য। নিকোল ছাড়াও সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন লিভ শ্রাইবার। বেশ অনেক দিন ধরেই এই সিরিজ নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে ঈশানের। মার্চের শেষ ভাগে নাকি সব কিছু চূড়ান্ত হয়েছে।

এই সিরিজে অভিনয় করতে চলেছেন ইভ হিউসন, ডাকোটা ফ্যানিং, মেগান ফাহি প্রমুখ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই সিরিজটির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

এদিকে বলিউডে ঈশানের পরের ছবি ‘পিপ্পা’। ছবিতে রয়েছেন ম্রুণাল ঠাকুর। প্রথমে প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে, প্রযোজনা সংস্থার সঙ্গে প্রেক্ষাগৃহ মালিকদের আইনি লড়াই জারি থাকায় সম্ভবত ওটিটি প্লাটফর্মেই মুক্তি পাবে এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *