বিশ্বের সমস্ত নেতাকে পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে নরেন্দ্র মোদী

অন্যান্য আন্তর্জাতিক নেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেও ৩ বার জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। এমনকি সকল বিশ্ব নেতাদের পিছনে ফেলে তিনি এই তকমা অর্জন করেছেন।

আন্তর্জাতিক সংস্থা ‌‌‘মর্নিং কনসাল্ট ফার্মের’ জরিপে নিজ দেশের ৭৬ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন পেয়েছেন মোদী। ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। ২০টি দেশের প্রাপ্তবয়স্কদের সঙ্গে কথা বলে এ জরিপ করেছে মর্নিং কনসাল্ট।

জরিপের জন্য মর্নিং কনসাল্টের বেছে নেওয়া দেশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতারা। ৬১ শতাংশ অংশগ্রহকারীর সমর্থন পেয়ে জনপ্রিয়তায় দ্বিতীয় অবস্থানে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ও’ব্রাদর।

জরিপে ২য় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ (৫৫ শতাংশ সমর্থন, অবস্থান তৃতীয়), সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন ব্রেসেট (৫৩ শতাংশ সমর্থন, চতুর্থ), ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্য সিলভা (৪৯ শতাংশ সমর্থন, পঞ্চম)। তালিকার সপ্তম স্থানে জায়গা পেয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টকে সমর্থন করেছেন।

এর আগে ২০১১ সালের নভেম্বর ও ২০২২ সালের জানুয়ারি ও ওই বছর আগস্টের করা জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষস্থানে বসেছিলেন মোদী।

এছাড়াও ভারতের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন নরেন্দ্র মোদী। তাই ভারতের জনগণের কাছেও তিনি অনেক বেশী জনপ্রিয়।

সূত্র: জি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *