মায়ের থেকে মেয়ের বয়স বেশি! ‘খেলনা বাড়ি’ সিরিয়ালের নতুন টুইস্ট দেখে অবাক দর্শকরা
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো খেলনা বাড়ি। বাংলা যে ধারাবাহিকগুলি টিআরপিতে সেরা পাঁচের তালিকায় দৌড়াচ্ছে তাদের গল্পের মধ্যে টুইস্টের উপর টুইস্ট আসতেই থাকে। জি বাংলার এই ধারাবাহিকটি টিআরপি-র সেরা তিন এর মধ্যে থাকে এখন। এই ধারাবাহিকে মিতুল চরিত্রে আরাত্রিকা মাইতির অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন।
তবে জানলে অবাক হবেন পর্দায় তাকে দু-দুটি সন্তানের মা হিসেবে দেখানো হলেও বাস্তবে এখনো স্কুলের গণ্ডিও পার হতে পারেননি আরাত্রিকা মাইতি। সদ্য আঠারো বছর পেরিয়েছে। এখন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন আরাত্রিকা। আর জি বাংলার এই সিরিয়ালের নতুন প্রোমোতে দেখানো হচ্ছে মাইতি তার মেয়ের হাত ধরে তাকে কলেজে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছেন। মিতুলের বর্তমান বয়স ১৮, আর তার মেয়ে গুগলির বয়স এখন ২৫! তবে বাংলা ধারাবাহিকের ইতিহাসে এমন ঘটনা নতুন নয়।
খেলনা বাড়ির নতুন গল্প অনুসারে জন্মের পর হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যায় মিতুলের সদ্যজাত সন্তান। এরপর এগিয়ে যায় বেশ কয়েকটা বছর। মিতুলের মেয়ে গুগলি এখন কলেজ পড়ুয়া। গুগলিকে কলেজে নিয়ে যেতে গিয়ে মিতুল দেখে একটি ছেলে অনেকগুলি ছেলেকে মারধর করছে। তাই দেখে মিতুল প্রচন্ড রেগে যায় এবং গিয়ে ছেলেটিকে চড় মারে। চড় মারার পর ছেলেটিকে উদ্দেশ্য করে মিতুল বলে, ছোটবেলায় ছেলেটির মা ছেলেটিকে শাসন করেনি। সে যদি মিতুলের ছেলে হতো তাহলে সে এই ধরণের খারাপ কাজ করতে পারতো না।
এই কথা শুনে ছেলেটির হাত থেকে হকি স্টিক পড়ে যায়। মিতুল ওরফে আরাত্রিকা নিজেই এখন স্কুল ছাত্রী। তিনি নিজেও ছেলেমেয়েদের সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে অভিনয় চালিয়ে যাওয়াটাকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন।