১৪ বছর আগে দেখতে কেমন ছিলেন কারিনা কাপুর? দেখেনিন একঝলকে

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পায়। হাসিখুশি, সপ্রতিভ পিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর। মেডিকেল পড়ুয়া পিয়া প্রেমে পড়েন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া র‌্যাঞ্চোর।
১৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত সেই ছবিতে কারিনার লুক টেস্টের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিধু বিনোদ চোপড়া ফিল্মস তাদের ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করে।

প্রথম ছবিটিতে কারিনার পরনে সবুজ কুর্তা, চুল বাঁধা পনিটেল কায়দায়। পরের ছবিটিতে অভিনেত্রীর লুক মহারাষ্ট্রের বাসিন্দার। বেগুনি রঙের শাড়ি, লাল ব্লাউজ, কিছু অলংকার চোখে চশমা।

তৃতীয় ছবিতে কারিনা কলেজ ছাত্রীর মতো। গোলাপি টপ, নীল স্কার্ফ আর কাঁধে একটি ব্যাগ। চতুর্থ ছবিটিতে কারিনার চুল বব কাট, পরনে গোলাপি-সাদা কুর্তি। এই লুকটাই যেন পরে কাজে লাগানো হয়েছিল আনুশকা শর্মা অভিনীত ‘পিকে’ ছবিতে। শেষ অবধি কারিনা ছবিতে দেখা দেন কমলা টপ আর লালরঙা হেলমেটে।

অনুরাগীরা এসব ছবি দেখে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। এক ভক্ত লেখেন, ‘অদেখা ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ। পিয়া সব সময়ই বিশেষ।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *