মাতৃত্বকালীন ছুটির পর এ বার পিতৃত্বকালীন ছুটিও! বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের সুবিধা দিল তামিলনাড়ু সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় বৃহস্পতিবার পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির ঘোষণা করেছেন। রাজ্যে এই প্রথমবার এ ধরনের সুবিধা চালু করা হল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নিয়মের আওতায় বিবাহিত পুরুষ সরকারি কর্মচারীরা সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে এই ১৫ দিনের ছুটি নিতে পারবেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্তান জন্মের সময়কাল মা ও নবজাতক—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া এবং শিশুর দেখাশোনায় বাবার উপস্থিতি জরুরি বলে মনে করছে প্রশাসন।
দীর্ঘদিনের দাবি ও মাতৃত্বকালীন ছুটির প্রেক্ষাপটতামিলনাড়ুতে মহিলা সরকারি কর্মচারীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরেই পুরুষ কর্মচারীরা পিতৃত্বকালীন ছুটির দাবিতে সরব ছিলেন। সেই দাবি বিবেচনা করেই এই আদেশ জারি করেছে রাজ্য সরকার।
বেসরকারি খাতের চিত্রতামিলনাড়ু সরকারের এই ঘোষণা কেবল রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য। ভারতে বেসরকারি প্রতিষ্ঠানের পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার কোনো কেন্দ্রীয় বা রাজ্য আইন নেই। ফলে বেসরকারি খাতে কর্মরত বাবারা ছুটি পাবেন কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব মানবসম্পদ নীতি বা নিয়োগ চুক্তির ওপর নির্ভর করে; সাধারণত কর্পোরেট বা বহুজাতিক সংস্থাগুলি নিজস্ব নীতি অনুযায়ী ৫ থেকে ১৫ দিন বা ক্ষেত্রবিশেষে তারও বেশি পিতৃত্বকালীন ছুটি দিয়ে থাকে।