রেডি টু ফ্লাই আছে, নিয়ে নেব!” অর্জুন সিংয়ের হুঁশিয়ারিতে শোরগোল, কী বললেন চন্দ্রিমা?
November 25, 2026

এবার বাংলাদেশ দখলের হুমকি শোনা গেল পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের গলায়। তিনি বলেছেন, “বাংলাদেশ নিয়ে নেব আমরা। রেডি টু ফ্লাই আছে। যেভাবে নিতে হবে নিয়ে নেব আমরা। ১৬ ডিসেম্বর হল বাংলাদেশ দিবস। ১৬ ডিসেম্বরে নিয়ে নেব।”
অর্জুন সিংয়ের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন, “আমি জানি না। কী করে বলব আমি। বাংলাদেশ পুরোটা নিয়ে নিতে হলে, তাহলে তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাহলে কথা বলতে হবে। আমি তো জানি না। আমার এত বিদ্যে বুদ্ধি নেই।”
দুই নেতার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।