“গোটা বাংলা তোকে দেখাবে!” হম্বিতম্বির পরই নেটদুনিয়ায় রোষের মুখে নিরঞ্জন মণ্ডল, কমছে ফলোয়ার?

বিগ বস বাংলায় চলছে সিজনের শেষ নমিনেশন। একের পর এক প্রতিযোগী বিদায় নেওয়ার পর এখন ঘরে রয়েছেন হাতে গোনা কয়েকজন মাত্র। ফিনালে যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা; ঘরের ভেতরের পারদ চড়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যেও দেখা যাচ্ছে রেষারেষি। তবে এর মাঝেই ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে ‘লাফটারসেন’ খ্যাত নিরঞ্জন মণ্ডলের পেজের কমেন্ট বক্সে—যেখানে ব্যাপক ট্রোল ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে।
ট্রোলের মুখে ‘লাফটারসেন’ নিরঞ্জন বাংলার কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে একেবারে সামনের সারিতে ছিল নিরঞ্জনের নাম। তাঁর সৃজনশীলতা এবং কনটেন্টের ভাবনা অসংখ্য মানুষকে অনুরাগী করে তুলেছিল। কিন্তু বিগ বসের ঘরে প্রবেশ করার পর থেকে তাঁর হাবভাব ও আচরণ দেখে কার্যত বিস্মিত নেটিজেনদের একাংশ।
কী বক্তব্য নেটিজেনদের? অনেকের দাবি, বিগ বসের ঘরে গিয়ে নিরঞ্জনের ‘আসল রূপ’ সামনে এসেছে। লাগাতার ট্রোলের শিকার হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারও কমেছে বলে দাবি করছেন নেটিজেনরা। তার ওপর রাজবীর দে-র সঙ্গে বিবাদে জড়িয়ে তিনি নিজের বিপদ আরও বাড়িয়েছেন বলে মনে করছেন অনেকেই।
নমিনেশনের মুখে নিরঞ্জন কিছুদিন আগেই রাজবীরের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে দেখা গিয়েছিল নিরঞ্জনকে। সে সময় মেজাজ হারিয়ে চিৎকার করে তিনি বলেছিলেন, “এবার তুই লাফটারসেন এর পাওয়ার দেখবি। গোটা বাংলা তোকে দেখাবে।” কিন্তু নিরঞ্জনের এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি নেট নাগরিকদের একটি বড় অংশ।
এ সপ্তাহে নিরঞ্জন নমিনেশনে আসতেই তাঁকে কটাক্ষ করতে শুরু করেছেন নেটিজেনরা। কারও মন্তব্য, এবার বাংলা পাওয়ার দেখাবে এবং বাইরে বেরোবেন নিরঞ্জন; আবার কেউ লিখেছেন, বাইরে এলে রাজবীরের ফ্যানবেস দেখতে পাবেন তিনি। পাশাপাশি শুভানুধ্যায়ীদের একাংশের পরামর্শ, বিগ বস থেকে বেরিয়ে নিজের কনটেন্ট ক্রিয়েশনের কাজেই মন দেওয়া উচিত তাঁর। শেষ পর্যন্ত বিগ বসের ঘর থেকে কার বিদায় ঘটে, এখন সেদিকেই নজর রয়েছে দর্শকদের।