রাস পূর্ণিমায় নবদ্বীপে পুণ্যার্থীদের ঢল! ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল, রইল সময়সূচি

মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাস পূর্ণিমার উৎসব। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বড় করে শুরু হচ্ছে মেলা, যার মধ্যে রাস পূর্ণিমার মেলার জন্য বিশেষভাবে পরিচিত নবদ্বীপ। এবার নবদ্বীপের রাস মেলায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। একাধিক রুটে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হচ্ছে এই উৎসব উপলক্ষ্যে।
ব্যান্ডেল-কাটোয়া শাখায় স্পেশাল ট্রেন রাস পূর্ণিমার মেলা উপলক্ষে নবদ্বীপ ধামে যাত্রীদের ভিড় সামলাতে ব্যান্ডেল ও কাটোয়া স্টেশনের মধ্যে দু’দিন স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে ভারতীয় রেল। ২৪ ও ২৫ নভেম্বর এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। পূর্ব রেলের সময়সূচি অনুযায়ী:
-
০৩০৬৯ নম্বর আপ ইএমইউ (EMU) স্পেশাল: ব্যান্ডেল থেকে দুপুর ২টোয় ছাড়বে এবং আম্বিকা কালনা, নবদ্বীপ ধাম ও দাঁইহাট স্টেশনে থেমে বিকেল ৪টা ১০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে।
-
০৩০৭০ নম্বর ডাউন ইএমইউ স্পেশাল: কাটোয়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছাড়বে এবং দাঁইহাট, নবদ্বীপ ধাম ও আম্বিকা কালনা স্টেশনে থেমে রাত ৮টায় ব্যান্ডেলে পৌঁছবে।
দু’দিনই একই সময়ে এই জোড়া ট্রেন চলাচল করবে।
শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর শাখায় রাতের ট্রেন অন্যদিকে, রাস মেলা উপলক্ষে ২৪ থেকে ২৮ নভেম্বরের মধ্যে মধ্যরাতে শিয়ালদা, রানাঘাট ও শান্তিপুর শাখায় ট্রেন চলাচল করবে:
-
শিয়ালদা থেকে শান্তিপুর: ট্রেনটি শিয়ালদা থেকে রাত ৯টা ৬ মিনিটে ছাড়বে এবং শান্তিপুর পৌঁছবে রাত ১১টা ৪০ মিনিটে।
-
শান্তিপুর থেকে শিয়ালদা: ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ৩০ মিনিটে এবং শিয়ালদা পৌঁছবে ভোর ৪টা ৪ মিনিটে।
-
রানাঘাট ও শান্তিপুরের মধ্যে: রানাঘাট থেকে রাত ১২টা ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি শান্তিপুর পৌঁছবে রাত ১টা ২০ মিনিটে। ফিরতি পথে শান্তিপুর থেকে ছাড়বে রাত ১২টা ২৫ মিনিটে (তথ্য অনুযায়ী নির্ধারিত সময়ে এই শাখায় পরিষেবা মিলবে)।
রাস উৎসবের দিনগুলিতে যাতায়াতের সুবিধার্থে রেলের এই উদ্যোগে স্বস্তি পাবেন পুণ্যার্থী ও সাধারণ যাত্রীরা।