ডিস্কো থেকে জ্যাজ, ৪৪ বছর পর ফের আলোচনায় এই বাংলা গান! চমক দিল জিটিএ ৬

পুরনো গান যে ফুরিয়ে যায় না, তার আরও এক প্রমাণ মিলল। ৪৪ বছর আগে মুক্তি পাওয়া একটি বাংলা ডিস্কো গান নতুন করে বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। জনপ্রিয় ভিডিও গেম জিটিএ ৬-এর রেডিও স্টেশনে গানটি জায়গা পাওয়ার পর থেকেই এটি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

গানটির নাম ‘আজ শনিবার’ বা ‘আজ শনিওয়ার’, কণ্ঠ দিয়েছেন রূপা বিশ্বাস। ভারতীয় সংগীতের ভান্ডার বরাবরই বৈচিত্র্যে ভরা, যেখানে বাংলা গানের আলাদা জায়গা রয়েছে। এমনকি অনেক হিন্দি গানও অতীতে বাংলা গানের সুর বা ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার রূপা বিশ্বাসের এই পুরনো বাংলা গানটি বিশ্বমঞ্চে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

কীভাবে তৈরি হয়েছিল এই গান?

১৯৮২ সালে মুক্তি পাওয়া এই গানটি ছিল রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের অংশ। প্রকাশের সময়ই গানটি শ্রোতাদের নজর কেড়েছিল। এই গানের পেছনে রয়েছে এক চমকপ্রদ গল্প। ১৯৮১ সালে নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে কানাডায় গিয়েছিলেন রূপা বিশ্বাস। সেখানেই তিনি প্রথম শ্রোতাদের সামনে গানটি পরিবেশন করেন। ডিস্কো আর জ্যাজের মেলবন্ধনে তৈরি সেই পরিবেশনা বেশ প্রশংসিত হয়। সরোদ বাদক ওস্তাদ আশীষ খান তাঁর গান ও গায়কি শুনে মুগ্ধ হন এবং তাঁকে ডিস্কো সংগীতের পথে এগোনোর পরামর্শ দেন।

আজ চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেমারদের দুনিয়ায় জিটিএ ৬-এর রেডিও স্টেশনের হাত ধরে আবারও নতুন জীবন পেল সেই বাংলা গান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *