সবচেয়ে নবীন রাজ্য উত্তরপ্রদেশ! কর্মসংস্থান ও স্কিল মিশন নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী যোগী?

২০২৬ সালে উত্তরপ্রদেশজুড়ে আয়োজিত বিভিন্ন কর্মসংস্থান মেলার মাধ্যমে ৫০ হাজারেরও বেশি যুবক সরাসরি চাকরি পেয়েছেন বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার লখনউতে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, ভারত যেমন বিশ্বের সবচেয়ে নবীন দেশ, তেমনই উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে নবীন রাজ্য, যেখানে সর্বাধিক সংখ্যক যুবশক্তি রয়েছে।

ওই একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই), ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট এবং ইন্সট্রাক্টর ট্রেনিং ইনস্টিটিউটের ৫২ জন জাতীয় টপারকে সংবর্ধনা দেন।

বক্তব্যে যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় উত্তরপ্রদেশে ‘স্কিল মিশন’ অভিযান দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং যুবশক্তির জন্য একটি শক্তিশালী মঞ্চ তৈরি হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ১৭ লক্ষেরও বেশি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৭ লক্ষেরও বেশি যুবক ক্যাম্পাস প্লেসমেন্টের সুযোগ পেয়েছেন। পাশাপাশি ১৫০টিরও বেশি আইটিআই প্রতিষ্ঠানকে আধুনিক ও উন্নত করার উদ্যোগ নেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *