পেনশন আটকে যাওয়ার ভয়? ১২ সংখ্যার পিপিও নম্বর হাতছাড়া হলে কী করবেন?

অবসর গ্রহণের পর কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা বা ইপিএফও (EPFO) থেকে যাঁরা পেনশন পান, তাঁদের কাছে পিপিও (PPO) নম্বর অত্যন্ত প্রয়োজনীয় একটি তথ্য। অ্যাকাউন্টে পেনশন জমা হয়েছে কি না তা যাচাই করা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বদলানো কিংবা লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে এই নম্বর লাগে। তবে অনেক সময় পেনশনভোগীরা নম্বরটি ভুলে যান বা প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে পান না। সে ক্ষেত্রে দুশ্চিন্তার কিছু নেই, ঘরে বসেই অনলাইনে সহজে এই নম্বর খুঁজে পাওয়া সম্ভব।
পিপিও নম্বর আসলে কী? পিপিও-এর পুরো কথা হলো পেনশন পেমেন্ট অর্ডার (Pension Payment Order)। এটি একটি ১২ সংখ্যার বিশেষ নম্বর, যার মাধ্যমে পেনশন সংক্রান্ত নথি সহজে শনাক্ত করা যায়। এই ১২ সংখ্যার গঠনে নির্দিষ্ট কিছু তথ্য লুকিয়ে থাকে। প্রথম পাঁচটি সংখ্যা দিয়ে পিপিও প্রদানকারী সংস্থার কোড বোঝানো হয়। পরের দুটি সংখ্যা নির্দেশ করে কোন বছরে পিপিও দেওয়া হয়েছে। এর পরের চারটি সংখ্যা পেনশনের নথির সঙ্গে যুক্ত থাকে এবং শেষের সংখ্যাটি যাচাইকরণের কাজে ব্যবহৃত হয়।
পেনশন সংক্রান্ত কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে এই নম্বরটি জানা থাকা জরুরি। নম্বরটি হারিয়ে গেলে বা ভুলে গেলে সঠিক ধাপ অনুসরণ করে অনলাইনে তা পুনরায় বের করে নেওয়া যায়, যাতে পেনশন বা অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি না হয়।