অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা আটকে আছে? ক্লেইম করার আগে এই সতর্কবার্তা না মানলে বিপদ

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প ও ভাতা চালু হয়েছে, যার মধ্যে সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় হলো অন্নপূর্ণা যোজনা। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু হওয়া এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে।
তবে বহু আবেদনকারীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে, আবেদনের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ পর্যায়ে আটকে রয়েছে। এমনকি যোগ্য হওয়া সত্ত্বেও অনেকের প্রাপ্য টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি। এমন পরিস্থিতিতে টাকা পেতে ক্লেইম করার সুযোগ রয়েছে বলে জানা যাচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, যাচাই বা ভেরিফিকেশনের সময় যদি কোনো আবেদনকারীর নথিতে অসংগতি, নামের বানানে ভুল বা সন্দেহজনক কিছু নজরে আসে, তাহলে আবেদনটি সঙ্গে সঙ্গে বাতিল না করে ‘আন্ডার প্রসেস’ অবস্থায় রাখা হচ্ছে।
যাঁরা এখনো টাকা পাননি, তাঁরা অনলাইনে ক্লেইম অপশনের মাধ্যমে আবেদন করতে পারেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সঠিক প্রমাণ বা নথি ছাড়া ক্লেইম করলে টাকা মিলবে না। তাই ক্লেইম করার আগেই প্রয়োজনীয় তথ্য ও সঠিক প্রমাণ হাতের কাছে রাখুন। সঠিক তথ্য ছাড়া আবেদন করলে টাকা পাওয়ার সম্ভাবনা নষ্ট হতে পারে।