মুক্তির ৫ দিনেই বক্স অফিসে সুনামি! রামায়ণের আয় জানলে চমকে উঠবেন, রণবীর-যশ কত নিলেন?

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে অসাধ্য সাধন করে চলেছে পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’। সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে সাধারণ মানুষের ঢল নেমেছে। আর সেই উন্মাদনার মাঝেই মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় বক্স অফিসে আক্ষরিক অর্থেই এক নতুন ইতিহাস তৈরি করল এই বিগ বাজেট ছবি। প্রাথমিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, প্রথম পাঁচ দিনেই ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৪৬.৩৫ কোটি টাকা। আর বিশ্বজোড়া বাজারে এই উপার্জনের অঙ্ক ছাড়িয়ে গিয়েছে অবিশ্বাস্য ৬৬৩.৯০ কোটি টাকার গণ্ডী।

বিশাল বাজেটের এই ‘রামায়ণ’-এ যেমন আধুনিক ভিএফএক্স ও প্রযুক্তির নিখুঁত মেলবন্ধন ঘটেছে, তেমনই ছবির তারকাসমাবেশ এবং তাঁদের পকেটে ঢোকা আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে এখন নেটপাড়া ও ট্রেড অ্যানালিস্টদের অন্দরে শুরু হয়েছে চরম চর্চা।

কাদের পকেটে কত পারিশ্রমিক?

  • রণবীর কাপুর: ছবিতে মর্য্যাদা পুরুষোত্তম রামের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন রণবীর। দুই পর্বে বিভক্ত এই ফ্র্যাঞ্চাইজির জন্য রণবীর মোট ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গিয়েছে, অর্থাৎ প্রতিটি পর্বের জন্য তাঁর প্রাপ্তি প্রায় ৭৫ কোটি টাকা।

  • যশ: লঙ্কাপতি রাবণের শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী মেগাস্টার যশ। সূত্রের খবর, তিনি প্রচলিত উপায়ে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক না নিয়ে, ছবির সহ-প্রযোজক হিসেবে প্রজেক্টের লভ্যাংশের অংশীদার হয়েছেন (যা আনুমানিক ১০০ কোটি বা প্রতি পর্বে ৫০ কোটি টাকার সমতুল্য)।

  • সনি দেওল: মহাবীর হনুমানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সনি দেওল দুই পর্ব মিলিয়ে মোট ৪০ কোটি টাকা (প্রতি পর্বে ২০ কোটি টাকা) পারিশ্রমিক নিচ্ছেন।

  • সাই পল্লবী ও রবি দুবে: মাতা সীতার ভূমিকায় অনন্য অভিনয় করা সাই পল্লবী দুই পর্বের জন্য মোট ১২ কোটি টাকা (পর্ব প্রতি ৬ কোটি টাকা) নিচ্ছেন। অন্যদিকে, রামের ভাই লক্ষ্মণের চরিত্রে থাকা রবি দুবের পারিশ্রমিক রয়েছে মোট ১০ থেকে ২০ কোটি টাকার মধ্যে।

  • পরিচালক: খোদ পরিচালক নীতেশ তিওয়ারি এই মহাকাব্যিক প্রজেক্টের জন্য নিয়েছেন প্রায় ৫০ কোটি টাকা।

সব মিলিয়ে, তারকাদের এই রেকর্ড পরিমাণ পারিশ্রমিক এবং বক্স অফিসে অভাবনীয় সাফল্য— দুইই প্রমাণ করছে যে ভারতীয় সিনেদুনিয়ায় ‘রামায়ণ: পার্ট ১’ এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করল। আগামী দিনে এই ছবি বক্স অফিসের আর কোন কোন রেকর্ড ভাঙবে, এখন সেটাই দেখার!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *