অভিষেককে রক্ষাকবচ কেন? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি রক্ষাকবচের নির্দেশের বিরুদ্ধে সরাসরি দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। গত আগস্ট মাসে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক আইনি সুরক্ষা দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশকেই এখন চ্যালেঞ্জ জানিয়েছে নবান্ন। আদালত খোলার পরেই সুপ্রিম কোর্টে এই হাইপ্রোফাইল মামলার শুনানি হতে পারে।

হাইকোর্টের রায় বদলাতে সুপ্রিম কোর্টে নবান্ন কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো কড়া আইনি পদক্ষেপ বা গ্রেপ্তারির বিষয়ে আইনি সুরক্ষা (রক্ষাকবচ) রয়েছে। তবে রাজ্য সরকার এখন সেই নির্দেশে পরিবর্তন বা রদবদল চাইছে। আগামী দীপাবলি উৎসবের ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুললে এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

হাইকোর্টে রাজ্য সরকারের যুক্তি ও পূর্ববর্তী আবেদন এর আগে কলকাতা হাইকোর্টেও অভিষেকের রক্ষাকবচ খারিজের দাবিতে আবেদন জানিয়েছিল রাজ্য। রাজ্য সরকারের আইনজীবীদের যুক্তি ছিল, সাংসদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। ফলে তাঁকেও আগাম জামিনের (Anticipated Bail) সাধারণ আইনি পথই বেছে নিতে হবে। কোনো অভিযুক্তকেই একাধিক মামলায় ‘ব্ল্যাঙ্কেট প্রোটেকশন’ বা একছত্র সুরক্ষা দেওয়া আইনত অনুচিত।

তবে সেই সময় রাজ্য সরকারের দেওয়া সমস্ত যুক্তি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচাপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্টে রাজ্যের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর এবার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শীর্ষ আদালতের শরণাপন্ন হয়েছে নবান্ন।

তদন্ত ও নোটিস সংক্রান্ত নির্দেশ একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে বেশ কয়েকটি পৃথক মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে একাধিক মামলায় হাইকোর্ট তাঁকে কড়া পদক্ষেপের হাত থেকে সুরক্ষা দিলেও, তাঁর বিরুদ্ধে রুজু হওয়া কোনো এফআইআর (FIR) বাতিল করেনি আদালত।

হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে, মামলার তদন্ত স্বাভাবিক নিয়মেই চলবে এবং তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে অভিষেককে। পাশাপাশি, তদন্তের স্বার্থে যদি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চায়, তবে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়ার নির্দেশ কার্যকর ছিল। কিন্তু এবার সেই সব বিধিনিষেধ ও আইনি সুরক্ষাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের জল কতদূর গড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *