নবান্নের মেগা মাস্টারস্ট্রোক! সরকারি প্রকল্পের কাজের গতি বাড়াতে কত গুণ বাড়ল মন্ত্রকগুলির ক্ষমতা?

রাজ্যের ছোট-বড় সরকারি প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করতে প্রশাসনিক জটিলতা দূর করল পশ্চিমবঙ্গ সরকার। ফাইল চালাচালি এবং অর্থ দপ্তরের (Finance Department) আর্থিক ছাড়পত্রের দীর্ঘ অপেক্ষা এড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে নবান্ন। এখন থেকে রাজ্যের বিভিন্ন বিভাগ নিজেদের বাজেট থেকে দ্বিগুণ পরিমাণ খরচের প্রশাসনিক অনুমোদন নিজেরাই দিতে পারবে। সম্প্রতি অর্থ দপ্তরের জারি করা এই সংক্রান্ত নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে। কোন কোন দপ্তরের ক্ষমতা বেড়ে কত হলো?নতুন বিধিতে রাজ্যের পরিকাঠামো ও মূল উন্নয়ন সংক্রান্ত ৬টি প্রধান দপ্তরকে সর্বাধিক আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ৬ কোটি টাকার অনুমোদন: পূর্ত (PWD), সেচ ও জলপথ, জনস্বাস্থ্য কারিগরি (PHE), পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আগে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ নিজেরা পাশ করতে পারত। এখন সেই ক্ষমতা বাড়িয়ে ৬ কোটি টাকা করা হয়েছে। ৩ কোটি টাকার অনুমোদন: উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন বিষয়ক দপ্তর এবং পুর ও নগরোন্নয়ন সংলগ্ন অন্যান্য বিভাগগুলির অনুমোদনের সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে।
অন্যান্য বিভাগ: বাকি দপ্তরগুলির আর্থিক অনুমোদনের ক্ষমতা ৭৫ লক্ষ টাকা থেকে সরাসরি দ্বিগুণ বাড়িয়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা করা হয়েছে।কোন কোন শর্ত মানতেই হবে?আর্থিক ক্ষমতা বাড়ানো হলেও দপ্তরগুলির ওপর কয়েকটি স্পষ্ট শর্ত আরোপ করেছে নবান্ন।
প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে:১. দপ্তরের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।২. চলতি বা বকেয়া প্রকল্পের জন্য কী পরিমাণ আর্থিক দায় চেপে রয়েছে, তা হিসেব করতে হবে।৩. সংশ্লিষ্ট দপ্তরের ‘ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার’ বা আর্থিক উপদেষ্টার লিখিত সম্মতি নিতে হবে।এই নতুন নিয়ম শুধুমাত্র নতুন প্রকল্পের ক্ষেত্রেই নয়, পুরোনো কোনও চালু প্রকল্পের সংশোধিত প্রশাসনিক অনুমোদনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।কাজের গতি বাড়াতেই এই পদক্ষেপ:আগে ক্ষুদ্রাতিক্ষুদ্র আর্থিক অনুমোদনের জন্যও ফাইল পাঠাতে হতো সরাসরি অর্থ দপ্তরে। ফলে সরকারি কাজ শুরু হতে কয়েক মাস লেগে যেত। রাজ্য সরকারের আশা, এই নতুন বিকেন্দ্রীকরণ ব্যবস্থার ফলে ফাইল দীর্ঘ দিন আটকে থাকবে না এবং সাধারণ মানুষের জন্য ঘোষিত সরকারি প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত করা সম্ভব হবে।