দীপাবলির আগেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা! কিন্তু নাম কাটা যাচ্ছে লক্ষ লক্ষ নারীর? জানুন আসল সত্য

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের অন্যতম চর্চিত ও জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে ‘অন্নপূর্ণা যোজনা’। ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য, যেখানে প্রতি মাসে উপভোক্তারা পান ৩ হাজার টাকা করে। আগামী দীপাবলির আগেই নভেম্বর মাসের কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়া নিয়ে জোর জল্পনা চলছে। তবে তার আগেই এই প্রকল্প ঘিরে সামনে এসেছে এক বড় খবর— অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে বাদ পড়তে চলেছে লক্ষ লক্ষ নাম!

কেন নেওয়া হচ্ছে নাম ছাঁটাইয়ের সিদ্ধান্ত?
চলতি বছরের জুন মাস থেকে সরকার এই অন্নপূর্ণা যোজনার অধীনে টাকা দেওয়া শুরু করে। সম্প্রতি জারি করা সরকারি নির্দেশিকা অনুযায়ী, গত অক্টোবর মাসে যে সমস্ত উপভোক্তারা ভাতা পেয়েছেন, তাঁদের তালিকা পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসের উপভোক্তা তালিকায় বেশ কিছু অযোগ্য ও ভুয়ো নাম ঢুকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই তালিকা কড়া হাতে যাচাই বা ভেরিফিকেশন (Verification) করে অযোগ্যদের অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।

কাদের নাম বাদ পড়বে এই তালিকা থেকে?
সরকারের নির্দেশ স্পষ্ট— ভুয়ো উপভোক্তা ধরে বাদ দিতে হবে। ভেরিফিকেশনের সময় মূলত যে দিকগুলি খতিয়ে দেখা হবে:

উপভোক্তাদের তালিকায় কোনো সরকারি কর্মচারী যুক্ত আছেন কি না।

তালিকায় থাকা কোনো মহিলা নিজে আয়করদাতা (Income Tax Payer) কি না।

কোনো মৃত ব্যক্তির নামে এখনও অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কি না।

বিশেষ তদন্ত চালিয়ে এই ধরনের সমস্ত অযোগ্য ও নিয়মবর্হিভূত নাম চিহ্নিত করে তালিকা থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে।

কাদের অ্যাকাউন্টে ঢুকবে নভেম্বরের কিস্তি?
চলতি মাসে প্রায় ১ কোটি ৬৫ লক্ষ যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢোকার কথা রয়েছে। কিন্তু দীপাবলির আগে এই টাকা পাওয়ার প্রধান শর্তই হলো ভেরিফিকেশনে উত্তীর্ণ হওয়া। ভেরিফিকেশন প্রক্রিয়ায় যেসব উপভোক্তারা সঠিক ও যোগ্য বলে প্রমাণিত হবেন, কেবল তাঁদের অ্যাকাউন্টেই জমা হবে এই মাসের নির্ধারিত আর্থিক সহায়তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *