বিজেপি কোনোদিনই মুসলিম বিদ্বেষী ছিল না: মিঠুন চক্রবর্তী

মহাগুরু খ্যাত বলিউড-টলিউড তারকা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, বিজেপি কোনোদিনই মুসলিম বিদ্বেষী ছিল না। এটা বিরোধীদের ভিত্তিহীন প্রচার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, নির্বাচনে কী হবে, তা আগে থেকে বলা বলা সম্ভব না। তবে আমাকে যে কাজ দেওয়া হয়েছে, সেটা করতে ত্রিপুরা যাচ্ছি।

‘বিজেপি কবে সংখ্যালঘু বিরোধী ছিল? বিরোধীরা ন্যারেটিভ তৈরি করেছিল, বিজেপি মানেই সংখ্যালঘু বিদ্বেষী। কিন্তু বিজেপি তো আসলে মুসলিম বিরোধী নয়। হিন্দুস্তানী মুসলিমদের কথা আমরা ভাবি। আমি চাই, আমার পশ্চিমবঙ্গে ও গোটা ভারতের মুসলমান ভাই-বোনেরা ভালো থাকুক।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে, নির্বাচনী প্রচারণার জন্য ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেন মিঠুন চক্রবর্তী।

প্রসঙ্গত,ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেস থেকেও একটি দল পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এ দলে রয়েছেন অভিনেতা দীপক অধিকারী (দেব), অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ একাধিক তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *