৬৩ ভাষায় লাইভ অনুবাদ থেকে মার্কডাউন ফাইল এডিট! গুগলের এই ৫ ফিচারে বদলে যাবে কাজের দুনিয়া

কাজের দুনিয়াকে আরও সহজ ও গতিশীল করতে একগুচ্ছ যুগান্তকারী আপডেট নিয়ে এল গুগল। জনপ্রিয় প্ল্যাটফর্ম গুগল ওয়ার্কস্পেসের (Google Workspace) জিমেইল, ডকস, ড্রাইভ, মিট এবং শিটস-এর মতো গুরুত্বপূর্ণ অ্যাপগুলিতে যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার। টেক জায়ান্ট গুগলের এই নতুন ঘোষণায় পেশাদার মহল থেকে শুরু করে সাধারণ প্রযুক্তিপ্রেমীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।

নতুন এই আপডেটগুলোর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো জিমেইল লাইভ এবং ডকস লাইভ ফিচার। গুগলের দাবি, এখন থেকে ব্যবহারকারীরা কথা বলার মাধ্যমেই (Voice Command) জিমেইল ইনবক্সে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া এবং ইমেল ড্রাফট করার সুবিধা পাবেন। এর ফলে দীর্ঘক্ষণ টাইপ করার ঝামেলা অনেকটাই কমবে।

মার্কডাউন ফাইল এডিট থেকে ডেটা স্থানান্তর:

গুগলের এই মেগা আপডেটের ফলে এখন থেকে সরাসরি গুগল ডক্স (Google Docs) এবং ড্রাইভে (Google Drive) মার্কডাউন (.md) ফাইল খোলা এবং তা সম্পাদনা করা যাবে। পাশাপাশি, মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365) থেকে ওয়ার্কস্পেসে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াও আগের তুলনায় অনেক দ্রুত ও সহজ করা হয়েছে।

গুগল মিটে ৬৩ ভাষায় লাইভ অনুবাদ:

যোগাযোগের ক্ষেত্রকে আরও বিশ্বজনীন করে তুলতে গুগল মিট (Google Meet)-এ আনা হয়েছে বড় পরিবর্তন। এখন থেকে গুগল মিটে মোট ৬৩টি ভাষায় লাইভ অনুবাদের (Live Translation) সুবিধা পাবেন ব্যবহারকারীরা। আন্তর্জাতিক মিটিং বা বহুমুখী আলোচনার ক্ষেত্রে এই ফিচারটি এক বিশাল বিপ্লব আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত আকর্ষণীয় ফিচারগুলি পর্যায়ক্রমে সমস্ত ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *