৪০০ কোটি টাকার মাটি চুরি কেলেঙ্কারি! শ্রীঘরে অভিষেকের পিএ সুমিত, নিজেদের হেফাজতে নিতে চরম চালে পুলিশ

রাজ্য রাজনীতি ও আইনি লড়াইয়ে চরম শোরগোল! তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (PA) সুমিত রায়কে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সোজা আনা হলো আলিপুর আদালতে। বিশাল পুলিশি নিরাপত্তার মধ্য দিয়েই তাঁকে আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, কালীতলা আশুতি থানা এলাকার বিষ্ণুপুর অঞ্চলে সংঘটিত প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরির মামলার তদন্তে নাম উঠে এসেছে সুমিত রায়ের। সেই নির্দিষ্ট মামলায় সুমিত রায়কে নতুন করে ‘শোন অ্যারেস্ট’ (Shown Arrest) দেখিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আলিপুর আদালতের কাছে আবেদন জানিয়েছে কালীতলা আশুতি থানার পুলিশ। আদালতের এই নির্দেশের ওপর ভিত্তি করেই পরবর্তী তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।
দীপাবলিতে মোদি সরকারের মেগা ধামাকা: ৩ শতাংশ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA, রাজ্যের সঙ্গে ফারাক দাঁড়াল ২৫%
বিশেষ প্রতিনিধি, নতুন দিল্লি:
উৎসবের আবহেই দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এল কেন্দ্র। ফের ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করল মোদি সরকার। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্ত DA-র পরিমাণ ৬০ শতাংশ থেকে একলাফে বেড়ে দাঁড়াল ৬৩ শতাংশে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তকে ‘প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার’ হিসেবে বর্ণনা করেছেন। সরকারের এই ঘোষণার ফলে সুবিধা পাবেন দেশের প্রায় ৪৮ লক্ষ সক্রিয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ অবসরপ্রাপ্ত পেনশনভোগী।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মূল বেতনের ৬০ শতাংশ হারে DA দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার তা আরও ৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্ত DA-র ফারাক বেড়ে দাঁড়াল ২৫ শতাংশে। কেন্দ্রীয় এই সিদ্ধান্তে স্বভাবতই খুশির হাওয়া কর্মচারী মহলে।