কার্তিক আরিয়ানের হাতে বন্দুক, পাকিস্তানের অন্দরে চলবে ধ্বংসলীলা! বাস্তবের ভয়ঙ্কর ঘটনা এবার সিনেমার পর্দায়

২০২৫ সালে ভয়াবহ পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছিল গোটা দেশ। সেই নৃশংস হত্যাকাণ্ডের দাঁতভাঙা জবাব দিতে ভারতীয় সেনা যে গোপন ও দুঃসাহসিক অভিযান চালিয়েছিল, সেই রক্তগঙ্গা ও পরাক্রমের ইতিহাস এবার উঠে আসতে চলেছে রূপোলি পর্দায়। আলোচিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নির্দেশনায় তৈরি হতে চলেছে নতুন হাই-অ্যাকশন ড্রামা ঘরানার ছবি— ‘অপারেশন সিঁদুর’।

লেফটেন্যান্ট জেনারেল কে. জে. এস. ‘টাইনি’ ধিলোঁর লেখা বহুল আলোচিত বই ‘অপারেশন সিঁদুর : দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’—এর ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই মেগা প্রজেক্ট। আর এই ছবিতে দেশভক্ত সেনার চরিত্রে প্রথমবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান।

বাস্তবের ঘটনা অবলম্বনে ফের চাঞ্চল্যকর ছবি বিবেকের

পরিচালক বিবেক অগ্নিহোত্রী এর আগেও একাধিক স্পর্শকাতর ও বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমা তৈরি করে বক্স অফিসে ঝড় তুলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবি। এবার পাকিস্তানের মাটিতে ভারতের গোপন সার্জিক্যাল স্ট্রাইক তথা ‘অপারেশন সিঁদুর’-এর রোমহর্ষক ও অজানা কাহিনী বড়পর্দায় তুলে ধরতে চলেছেন তিনি।

ভূষণ কুমারের টি-সিরিজ এবং বিবেক অগ্নিহোত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আই অ্যাম বুদ্ধা প্রোডাকশন’-এর যৌথ যৌথ উদ্যোগে নির্মিত হতে চলা এই ছবি ঘিরে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

ব্যস্ত শিডিউল ও কার্তিকের নতুন চ্যালেঞ্জ

বর্তমানে অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর আসন্ন ছবি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ইয়েমেন সংকটের প্রেক্ষাপটে সাজানো ওই বাস্তবধর্মী এরিয়াল রেসকিউ ছবিটির কাজ শেষ হলেই তিনি পুরোদমে ‘অপারেশন সিঁদুর’-এর শুটিং শুরু করবেন। এর আগে ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর মতো রিয়েল লাইফ ড্রামায় দুর্দান্ত অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন কার্তিক। রোমান্স কিংবা কমেডির গণ্ডি পেরিয়ে এবার একেবারে খাঁটি অ্যাকশন ও দেশপ্রেমের হাই-ভোল্টেজ চরিত্রে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *