পুজোর আগেই নবান্ন-দিল্লি বড় সিদ্ধান্ত! রাজ্য পুলিশের ডিজিপি পদে থেকে গেলেন সিদ্ধনাথ গুপ্ত

উৎসবের মরশুমের ঠিক মুখেই রাজ্য প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল তথা ডিজিপি (West Bengal DGP) সিদ্ধনাথ গুপ্তের (Siddh Nath Gupta) চাকরির মেয়াদ আরও ৬ মাসের জন্য বৃদ্ধি করা হলো।

রাজ্য সরকারের পাঠানো বিশেষ প্রস্তাবে সায় দিয়ে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ‘ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি’ (ACC)। ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ভোট পরিচালনায় তাঁর কার্যকরী ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছিল।

এআইএস বিধির বিশেষ ধারা শিথিল করে সিদ্ধান্ত
কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের (DoPT) জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, জনস্বার্থের কথা মাথায় রেখেই এই মেয়ার বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় পুলিশ পরিষেবা বা AIS (DCRB) বিধির ১৬(১) নম্বর বিশেষ ধারাটি শিথিল করে এই অভিজ্ঞ আইপিএস অফিসারের মেয়াদের সম্প্রসারণ অনুমোদন করেছে কেন্দ্র।

ফলস্বরূপ, ২০২৭ সালের এপ্রিল মাস পর্যন্ত রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে আসীন থাকবেন সিদ্ধনাথ গুপ্ত।

কেন এবং কীভাবে মেয়াদের একাধিকবার সম্প্রসারণ?
১৯৯২ ব্যাচের জ্যেষ্ঠ আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্ত। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতির টানাপোড়েনের মাঝে তৎকালীন ডিজি রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে পীযূষ পাণ্ডেকে ভারপ্রাপ্ত ডিজি করা হলেও পরবর্তীতে গত মার্চ মাসে সিদ্ধনাথ গুপ্তের হাতেই তুলে দেওয়া হয় রাজ্য পুলিশের পূর্ণাঙ্গ ব্যাটন।

প্রথম মেয়ার বৃদ্ধি: নিয়ম অনুযায়ী চলতি বছরের ৩০ এপ্রিল তাঁর স্বাভাবিক অবসরের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু রাজ্যে নির্বাচন চলায় সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রথম দফায় তাঁর মেয়াদ ৬ মাস বৃদ্ধি করে, যার শেষ তারিখ ছিল আগামী ৩১ অক্টোবর।

দ্বিতীয় মেয়ার বৃদ্ধি: ৩১ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কেন্দ্র ও রাজ্য যৌথভাবে আলোচনা করে আরও ৬ মাসের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সম্মতি জানায়।

রাজ্যের অভিজ্ঞ এই আমলার সময়োপযোগী সিদ্ধান্ত ও প্রশাসনিক দক্ষতার কারণেই তাঁর ওপর পুনরায় আস্থা রাখা হলো বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *