কুমার শানুর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্যা এবার বিগ বসে! সলমন খানের শো-তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে তোলপাড়

বিগ বসের মেগা ড্রামায় এবার ঘটতে চলেছে এক নতুন ধামাকা! সলমন খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে এবার ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঝড় তুলতে পারেন এক নামী আন্তর্জাতিক মুখের তারকা-কন্যা। বলিউডের মেগা সিঙ্গার কুমার শানুর মেয়ে, ২৫ বছর বয়সি পপ গায়িকা ও অভিনেত্রী শ্যানন কে (Shannon K) নাকি খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছেন বিগ বসের এই চর্চিত ঘরে!
শ্যাননের ক্যারিয়ার মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে গড়ে ওঠায় সাধারণ ভারতীয় দর্শকদের কাছে তাঁর উপস্থিতি এক নতুন চমক হতে চলেছে। ইতিমধ্যেই এই খবরে বিগ বস ভক্তদের মধ্যে তীব্র জল্পনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত বিগ বসের প্রযোজক কিংবা শ্যাননের তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
কে এই শ্যানন কে?
বলিউডের মেলোডি কিং কুমার শানু এবং সালোনি শানুর কন্যা শ্যানন কে। বাবার কারণে ছোটবেলা থেকেই গানের পরিবেশ পেয়ে বড় হলেও নিজের যোগ্যতায় আন্তর্জাতিক পপ মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি।
আন্তর্জাতিক সাফল্য: দীর্ঘ দিন লন্ডন ও লস অ্যাঞ্জেলেসে থাকার দরুণ ওয়েস্টার্ন পপ ও ভারতীয় সঙ্গীতের মিশেলে গান তৈরি করেন শ্যানন। বিখ্যাত ‘কোচেলা ২০২৫’ (Coachella 2025) মিউজিক ফেস্টিভ্যাল এবং লন্ডনের ঐতিহাসিক ‘রয়্যাল অ্যালবার্ট হল’-এর মঞ্চে গান গেয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তিনি।
বিখ্যাত কিছু ট্র্যাক: তাঁর জনপ্রিয় সিঙ্গেলগুলির মধ্যে রয়েছে ‘A Long Time’, ‘Run’, ‘Antidote’, ‘OTT’, ‘9-5’ এবং ‘Not My Shade’। এছাড়াও তাঁর ‘Give Me Your Hand’ অ্যান্টি-বুলিং গানটি বিখ্যাত আমেরিকান মিউজিক ম্যাগাজিন ‘বিলবোর্ড’ এক্সক্লুসিভলি রিলিজ করেছিল।
হলিউড থেকে বলিউড: বহুমুখী প্রতিভা
শুধুমাত্র গানই নয়, অভিনয়ের জগতেও শ্যানন নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিনয় বিষয়ে পেশাদার প্রশিক্ষণ নেওয়ার পর তিনি একাধিক হলিউড ও আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হয়েছেন:
হলিউড প্রজেক্ট: জেমস ফ্র্যাঙ্কো, টিফানি হাডিশের সাথে ‘Toad’ এবং কোল স্প্রাউস, ডোভ ক্যামেরনের মতো আন্তর্জাতিক তারকাদের সাথে ‘Hot Year’ প্রজেক্টে যুক্ত ছিলেন তিনি।
ভারতীয় প্রজেক্ট: ভারতে ‘চল জিন্দেগি’ ছবিতে অভিনয় করে আত্মপ্রকাশ করেন। এছাড়া অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এম এম কিরাবাণীর সুরে অনুপম খেরের ‘তন্ময়ী দ্য গ্রেট’ (Tanvi The Great) ছবিতে কাজ করেছেন। মৌনী রায় অভিনীত হটস্টারের ‘সালাকার’ সিরিজেও কণ্ঠ দিয়েছেন শ্যানন।
বাবার পরিচয়ের বাইরে এসে নিজের কঠোর পরিশ্রমে বিশ্বমঞ্চে নাম কামানো এই তারকা-কন্যা যদি সত্য়িই ‘বিগ বস ২০’-এর রিংয়ে নামেন, তবে ঘরের সমীকরণ এবং খেলা কতটা জটিল হয়ে উঠবে, এখন সেটাই দেখার বিষয়!