মেয়ে সারায়ার বয়স ১ পেরোতেই আবার সুখবর! দ্বিতীয়বার মা হতে চলেছেন কিয়ারা, তোলপাড় সোশ্যাল মিডিয়া

বলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় ‘পাওয়ার কাপল’ সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর ঘরে আবার নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। কন্যা সন্তান সারায়ার জন্ম দেওয়ার বছর ঘুরতে না ঘুরতেই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার এই দারুণ সুখবর খোদ সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ৭ অক্টোবর ইনস্টাগ্রামে একটি অতি মিষ্টি পোস্টের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি অনুরাগীকে এই সারপ্রাইজ দেন ‘শেরশাহ’ জুটি।

ইনস্টাগ্রামে কিউট ছবিতে প্রেগন্যান্সির ঘোষণা:
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে—সিদ্ধার্থ এবং কিয়ারার হাতের ওপর রাখা তাঁদের একরত্তি মেয়ে সারায়ার ছোট্ট হাত। আর সেই মিষ্টি হাতের মুঠোর মধ্যে ধরা এক জোড়া উলের তৈরি একদম পুচকে মোজা। এই কিউট ছবিটি শেয়ার করে আবেগঘন ক্যাপশনে কিয়ারা লিখেছেন, “সবচেয়ে বড় উপহার পেয়ে আবারও ধন্য। মনটা ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছে।”

পোস্টটি শেয়ার হওয়ার মুহূর্তের মধ্যেই বিনোদন জগতে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গেছে। বি-টাউনের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন জুটিকে। কমেন্ট বক্সে চলচ্চিত্র নির্মাতা করণ জোহর লিখেছেন, “লাভ লাভ ইউ।” এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন আথিয়া শেট্টি, ভূমি পেডনেকর এবং প্রথম সারির ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রাসহ বহু তারকা।

পুরোনো কৌশলেই ফের খুশির খবর:
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ গোপনীয়তা বজায় রাখতে ভালোবাসেন এই তারকা দম্পতি। কিন্তু জীবনের এই বড় বড় মুহূর্তগুলো অনুরাগীদের সাথে শেয়ার করতে ভুল করেন না তাঁরা। এর আগে গত ২০২৫ সালের জুলাই মাসে তাঁদের প্রথম কন্যাসন্তান সারায়ার জন্ম হয়েছিল। প্রথমবার প্রেগন্যান্সির খবরের সময়েও (২০২৫-এর ফেব্রুয়ারি মাসে) ঠিক একইভাবে একজোড়া উলের মোজার ছবি পোস্ট করেই সুখবর দিয়েছিলেন তাঁরা। এবারও একই স্টাইলে দিলেন দ্বিতীয় সন্তানের আগমনের বার বার্তা।

‘শেরশাহ’ থেকে রাজকীয় বিয়ে:
উল্লেখ্য, সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের সূচনা হয়েছিল বক্স অফিস কাঁপানো সিনেমা ‘শেরশাহ’-এর সেটে। পর্দার কেমিস্ট্রি বাস্তবে রূপ নিয়েছিল দ্রুতই। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। বর্তমানে সারায়া এবং নতুন আসতে চলা অতিথিকে নিয়ে মালহোত্রা পরিবারে এখন বইছে আনন্দের জোয়ার।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *