খেলতে চেয়েও ব্রাত্য সূর্যকুমার! রঞ্জি দল থেকে তারকা ব্যাটারকে বাদ দেওয়ায় হুলুস্থুল ক্রিকেট মহলে

ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের সময়টা যে একেবারেই ভালো যাচ্ছে না, তার প্রমাণ মিলল ফের একবার। এই বছরের শুরুতে তিনি টিম ইন্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেও, পরবর্তীতে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে দায়িত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলেও তিনি নিজের জায়গা হারিয়েছেন। এই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে এবং নিজের ফর্ম ফিরে পেতে রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সূর্য। কিন্তু ২০২৬-২৭ মরশুমের প্রথম ম্যাচের জন্য মুম্বইয়ের ১৬ জনের স্কোয়াডে তাঁকে রাখলেন না নির্বাচকরা। সবচেয়ে অবাক করার বিষয় হলো, সূর্যকুমার যাদব নিজেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) নির্বাচক কমিটিকে মেসেজ করে নিজের উপলব্ধির কথা জানিয়েছিলেন, তা সত্ত্বেও তাঁকে দলে রাখা হয়নি। আগামী ১১ অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মুম্বই। দল থেকে বাদ পড়ার পরেই প্র্যাকটিস বাতিল ক্ষুব্ধ সূর্যেরদল ঘোষণার আগে লাল বলের ক্রিকেটের জন্য অত্যন্ত জোরকদমে প্রস্তুতি নিচ্ছিলেন সূর্যকুমার। দীর্ঘ প্রায় ১৮ মাস বড় ফরম্যাটের ক্রিকেটের বাইরে থাকায়, তিনি মঙ্গলবার সকালে পিজে হিন্দু জিমখানা মাঠে একটি বিশেষ প্র্যাকটিস সেশন ও ম্যাচ সিমুলেশনের পরিকল্পনা করেছিলেন। ওয়াংখেড়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তিনি তিনটি আলাদা পিচ প্রস্তুত করিয়েছিলেন, ছ’টি এসজি লাল বল এবং বেশ কয়েকজন তরুণ বোলারকেও ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় ঘোষিত স্কোয়াডে নিজের নাম দেখতে না পেয়ে চরম হতাশ হন তিনি। এর জেরে মঙ্গলবার সকাল ৯:৩০ মিনিটে তাঁর সেই নির্ধারিত প্র্যাকটিস সেশনটি তৎক্ষণাৎ বাতিল করে দেন সূর্য।ঠিক কী কারণে ব্রাত্য হলেন সূর্য?সূর্যকুমারকে দলে না রাখা প্রসঙ্গে মুখ খুলেছেন মুম্বইয়ের প্রধান নির্বাচক রাজেশ পাওয়ার। তিনি সাফ জানিয়েছেন, “সূর্য বড় ম্যাচের খেলোয়াড় এবং মুম্বইকে বহু ম্যাচ জিতিয়েছে। কিন্তু গত ১৮ মাস ধরে ও লাল বলের ক্রিকেট খেলেনি। তাই আমরা চাই ও আগে ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলে লাল বলের ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিক, তারপর ওকে নিয়ে ভাবনাচিন্তা করা যাবে।” নির্বাচক কমিটির অন্দরমহলের খবর অনুযায়ী, দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা মুশির খানকে বসিয়ে সূর্যকে সুযোগ দেওয়া সঠিক হতো না। তাই স্থানীয় টুর্নামেন্ট এবং অন্যান্য সফরে ভালো খেলা তরুণ ক্রিকেটারদেরই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন নির্বাচকরা। ১৯ বছরের তরুণের কাঁধে সহ-অধিনায়কত্ব আসন্ন রঞ্জি ম্যাচে মুম্বই দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার সিদ্ধেশ লাডের হাতে। অন্যদিকে, ১৯ বছর বয়সি উদীয়মান তারকা আয়ুষ মাত্রেকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো আয়ুষ এখনও পর্যন্ত মাত্র ১৩টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। ভবিষ্যতের ক্যাপ্টেন তৈরির দীর্ঘমেয়াদি লক্ষ্যেই নির্বাচকরা এই বড় দায়িত্ব দিয়েছেন তাঁকে। একই কারণে অভিজ্ঞ সরফরাজ খানকে সহ-অধিনায়কত্বের জন্য বিবেচনা করা হয়নি। এছাড়া ডান হাতের আঙুলে চোট পাওয়ার কারণে অলরাউন্ডার শার্দুল ঠাকুর প্রথম দুটি ম্যাচে খেলতে পারছেন না। দলে ফিরলেন যশস্বী জয়সওয়াল, এক নজরে মুম্বই স্কোয়াড নিউজিল্যান্ড সফরের আগে নিজেদের ঝালিয়ে নিতে টেস্ট ওপেনার যশস্বী জয়সওয়াল প্রথম রঞ্জি ম্যাচেই খেলছেন। এছাড়া ইরানি কাপে নজরকাড়া পারফর্ম করা সরফরাজ খান এবং শামস মুলানিও দলে জায়গা ধরে রেখেছেন। চণ্ডীগড়ের বিরুদ্ধে মুম্বইয়ের ১৬ জনের স্কোয়াড:সিদ্ধেশ লাড (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, আয়ুষ মাত্রে (সহ-অধিনায়ক), দিব্যাংশ সাক্সেনা, মুশির খান, সরফরাজ খান, সুবেদ পারকর, আকাশ আনন্দ (উইকেটকিপার-ব্যাটার), হার্দিক তামোর (উইকেটকিপার), শামস মুলানি, তনুষ কোটিয়ান, অথর্ব আঙ্কোলেকর, তুষার দেশপাণ্ডে, মোহিত অবস্থি, সিলভেস্টার ডিসুজা এবং ওমকার তারমালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *