“এক বছরে ১ লক্ষ চাকরি!” নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে এসে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভা উপনির্বাচনের ঠিক আগে কর্মসংস্থান ও নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের উপনির্বাচনের প্রচারে এসে এক জনসভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে আশার আলো দেখালেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ ঘোষণা, আইনি জটিলতা কাটিয়ে এবার পুলিশের শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।

এদিন প্রচারের মঞ্চ থেকে বিরোধীদের সমস্ত দাবি উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী জানান, আইনি ও আদালতের বিভিন্ন জট কাটিয়ে জটমুক্ত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে। খুব শীঘ্রই পুলিশ বিভাগে বড় পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। শুধু তাই নয়, আগামী এক বছরের মধ্যে রাজ্যে অন্তত এক লক্ষ বেকার যুবক-যুবতীর হাতে সরকারি চাকরির সুযোগ পৌঁছে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ভোটের বাজারে মুখ্যমন্ত্রীর এই মাস্টারস্ট্রোক ঘোষণা যে রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *