প্রস্তুতি নিয়েও ভেস্তে গেল আথিয়া-রাহুলের মধুচন্দ্রিমা! কিন্তু কেন?

মাত্র পাঁচ দিন আগেই ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সুনীল কন্যা। তবে এখনই মধুচন্দ্রিমায় যাবেন না বলে ঠিক করেছেন এই নবদম্পতি।

সোমবার (২৩ জানুয়ারি) সুনীলের খান্ডালার খামারবাড়িতেই রাজকীয় আয়োজনে বিয়ে সেরেছেন আথিয়া-রাহুল। ইতোমধ্যেই বিয়ের নানা মুহূর্তের ছবিও দেখে ফেলেছেন তাদের ভক্ত-অনুরাগীরা।

বিয়ে তো শেষ, এখন সবার মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে, তা হলে মধুচন্দ্রিমার জন্য কোথায় যাচ্ছেন এই নবদম্পতি?

প্রথমে গুঞ্জন উঠেছিল, কোনো নির্জন দ্বীপে মধুচন্দ্রিমায় যাচ্ছেন এই যুগল। কিন্তু সকল প্রস্তুতি নিয়েও ভেস্তে গেছে তাদের সব পরিকল্পনা। এখনই মধুচন্দ্রিমায় কোথাও ঘুরতে যাচ্ছেন না তারা৷ হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে বর্ডার-গাভাস্কার ট্রফি টুর্নামেন্ট শুরু হচ্ছে। তাই বর্তমানে দলের সঙ্গে প্র্যাকটিসেই সময় দেবেন রাহুল৷ সেই সঙ্গে আইপিএলের প্রস্তুতি রয়েছে এই ক্রিকেটারের। অপরদিকে, নতুন ইউটিউব চ্যানেলের কাজে ব্যস্ত হয়ে পড়বেন আথিয়াও। তাই আপাতত মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করেছেন তারা।

২০১৯ থেকে প্রেমের সম্পর্কে ছিলেন রাহুল-আথিয়া। দীর্ঘ ৪ বছর প্রেমের পর পরিণতি পেল আথিয়া-রাহুলের সম্পর্ক। বিয়ের পর নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি। আইপিএলের পরই রিসেপশন পার্টি হবে বলে জানিয়েছেন আথিয়ার বাবা সুনীল শেঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *