ভারতে ভোট হয়েছে ১২ কোটি ২৫ লক্ষ! ট্রাম্পের এই আজব দাবিতে শোরগোল, আসল সত্যটা কী?

সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় বিভ্রান্তিকর ভুল পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ব্রাজিলের নির্বাচনকে ভারতের নির্বাচন বলে গুলিয়ে ফেলে তিনি দাবি করলেন যে, ভারতে সম্প্রতি প্রায় ১২ কোটি ২৫ লক্ষ মানুষ ভোট দিয়েছেন! অথচ গত কদিন ধরে ভারতে কোনো সাধারণ বা রাষ্ট্রপতি নির্বাচনই হয়নি।

ঠিক কী লিখেছেন ডোনাল্ড ট্রাম্প?
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’ (Truth Social)-এ ডোনাল্ড ট্রাম্প একটি পোস্টে লেখেন, “আমেরিকার ভোট ব্যবস্থা সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফায় ১২ কোটি ২৫ লক্ষ মানুষ ভোট দিয়েছেন। আর ভোট শেষ হওয়ার ঠিক পরেই, একই দিনে ফলাফলও বেরিয়ে গেছে!”

আমেরিকার নির্বাচন ব্যবস্থার সঙ্গে তুলনা টানতে গিয়ে তিনি ডেট্রয়েট, ফিলাডেলফিয়া এবং ক্যালিফোর্নিয়ার মতো শহরগুলির প্রসঙ্গ টেনে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে কম ভোটার হওয়া সত্ত্বেও ফলাফল তৈরি করতে বা গণনা করতে সপ্তাহ পেরিয়ে যায়।

আসল ঘটনাটি কী?
আসলে ট্রাম্প যে ১২ কোটি ২৫ লক্ষ ভোটারের কথা বলেছেন, তা ভারতের নয়— দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের! সম্প্রতি রবিবার ব্রাজিলে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। দেশটির নির্বাচনী আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে মোট ১২ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং একই দিনে ভোট শেষ হওয়ার পর দ্রুত ফল প্রকাশও শুরু হয়। বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা (Luiz Inacio Lula da Silva) বনাম ফ্লাভিও বোলসোনারো (Flávio Bolsonaro)-র মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে প্রথম দফায় কেউ গরিষ্ঠতা না পাওয়ায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ভারতে শেষ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে, যেখানে দ্রৌমুর্মু জয়ী হয়ে বর্তমানে দেশের রাষ্ট্রপতি পদে আসীন রয়েছেন।

এর আগেও ভারতকে টেনেছিলেন ট্রাম্প
এটিই প্রথম নয়, এর আগেও আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে ভারতের নির্বাচন ব্যবস্থার উদাহরণ টেনেছিলেন ট্রাম্প। গত ১৭ অগ আগস্ট তিনি দাবি করেছিলেন যে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মার্কিন প্রশাসনকে প্রশ্ন করেছিলেন যে, বৈধ ফটো আইডি ছাড়া কীভাবে আমেরিকায় নির্বাচন হতে পারে। ভারতের বিপুল ভোটার সংখ্যা এবং ১০০ শতাংশ ভোটার আইডির প্রশংসাও করেছিলেন তিনি। তবে এবারের ব্রাজিলের বদলে ভারতের নাম উল্লেখ করার এই বড় ভুলেই এখন নেটদুনিয়ায় ট্রাম্পকে নিয়ে তীব্র চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *