জরায়ু ছাড়াই মা হওয়ার অসম্ভব স্বপ্ন এবার সত্যি! চিকিৎসাবিজ্ঞানের এই চমকপ্রদ সাফল্যে চোখ কপালে উঠবে।

জন্মগতভাবে জরায়ু নেই কিংবা অস্ত্রোপচারের মাধ্যমে তা বাদ দিতে বাধ্য হয়েছেন— এমন বহু নারীর জন্যই মাতৃত্বের স্বাদ পাওয়া ছিল একটি অসম্বভ কল্পনা। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি ও যুগান্তকারী গবেষণার জেরে সেই অসম্ভবকেই এবার সম্ভব করে দেখালেন বিশেষজ্ঞরা। জরায়ু প্রতিস্থাপন (Uterus Transplant) পদ্ধতির হাত ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন মহিলারাও এবার সফলভাবে গর্ভধারণ ও মাতৃত্বের আনন্দ উপভোগ করতে শুরু করেছেন।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এই অত্যাধুনিক পদ্ধতিতে একজন দাতার কাছ থেকে সুস্থ জরায়ু সংগ্রহ করে তা গ্রহীতার শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়। জটিল এই শল্যচিকিৎসার পর নির্দিষ্ট চিকিৎসাধীন থাকা এবং চিকিৎসকদের কঠোর নজরদারির ফলেই এখন জরায়ুহীন নারীদের কোল আলো করে আসছে নতুন অতিথি। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এই সাফল্যকে অন্যতম এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, যা বন্ধ্যাত্ব দূরীকরণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করল।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *