পুজোর আগেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

অক্টোবর মাস পড়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রায় পাঁচ মাস অতিক্রান্ত। এই সময়ের মধ্যেই রাজ্যবাসীর জন্য একাধিক নতুন ভাতা ও সুযোগ-সুবিধা চালুর ঘোষণা করেছে সরকার। এর মধ্যে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার পাশাপাশি নতুন করে ‘যুবশক্তি’ চালুর মতো পদক্ষেপ যেমন রয়েছে, তেমনই গত জুন মাস থেকে শুরু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে সাধারণ মানুষের আগ্রহও এখন তুঙ্গে।

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট
সম্প্রতি এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ও টাকা বিতরণ প্রক্রিয়া নিয়ে এক জনসভা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ এবং শুধুমাত্র নন্দীগ্রামের ৭০ হাজার ৩’শ দিদি-বোন অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পেয়ে গিয়েছেন। যে সমস্ত যোগ্য উপভোক্তারা এখনও পর্যন্ত এই সুবিধার বাইরে রয়েছেন, তাঁদেরও দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে টাকা দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, “প্রক্রিয়া একেবারে শেষের পথে। একজন যোগ্য ব্যক্তিকেও বঞ্চিত করা হবে না।”

এর আগে বর্ধমানের একটি জনসভায় মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলেন যে, ১৫টি বিধানসভা এলাকার প্রায় ৯ লক্ষ ৫২ হাজার মহিলা এই সুবিধা পেয়েছেন। অর্থাৎ, হিসেব করলে প্রতিটি বিধানসভা এলাকার গড়ে ৬৫ থেকে ৭০ হাজার দিদি-বোন এই প্রকল্পের টাকা হাতে পেয়েছেন। বাকি যোগ্য আবেদনকারীদেরও খুব শীঘ্রই এই ভাতার আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

বিরোধীদের খোঁচা ও সরকারের সাফল্যের দাবি
এদিনের সভা থেকে পূর্ববর্তী সরকারের কার্যকারিতা নিয়ে তুলনামূলক মন্তব্যও করেন মুখ্যমন্ত্রী। অতীতে মাত্র ৫০০ টাকা ভাতা দিতে আগের সরকারের প্রায় ৯ মাস সময় লেগেছিল বলে দাবি করে তিনি জানান, বর্তমান সরকারের বয়স এখনও ৫ মাসও পূর্ণ হয়নি, অথচ ইতিমধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যেই বাকি যোগ্য প্রার্থীরাও এই ভাতার টাকা পেয়ে যাবেন বলে আশ্বস্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *