শিয়ালদহ লাইনে বড় বদল! অফিসযাত্রীদের স্বস্তি দিতে কোন কোন এসি লোকালে নতুন স্টপেজ দিল রেল?

গরমের দিনে আরামদায়ক যাতায়াত এবং দৈনন্দিন যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এসি ইএমইউ (AC EMU) লোকাল ট্রেন পরিষেবা নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ১ অক্টোবর, ২০২৬ থেকে শিয়ালদহ ডিভিশনের একাধিক নির্বাচিত এসি লোকাল ট্রেনে নতুন স্থায়ী স্টপেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বেশ কিছু স্টেশনে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক সময়সীমাও বাড়ানো হয়েছে।

কোন কোন ট্রেনে স্থায়ী স্টপেজ? রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ট্রেন নম্বর ৩৩১৭৬২ (রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ ডাউন এসি লোকাল) গোপালনগরে সকাল ০৭:৩৪ মিনিটে এবং বামনগাছিতে ০৮:৪৩ মিনিটে থামবে। ট্রেনটি শিয়ালদায় পৌঁছাবে সকাল ৯টা ৩৮ মিনিটে।

অন্যদিকে, ফিরতি পথে ট্রেন নম্বর ৩৩১৭৬১ (শিয়ালদা–বনগাঁ–রানাঘাট এসি লোকাল) শিয়ালদহ থেকে সন্ধ্যা ১৮:১৪ মিনিটে ছেড়ে বামনগাছিতে ১৯:০২ মিনিটে এবং গোপালনগরে ২০:১৯ মিনিটে থামবে। ট্রেনটি রানাঘাটে পৌঁছাবে রাত ৮টা ৪৪৩ মিনিটে।

পরীক্ষামূলক স্টপেজের সময়সীমা বৃদ্ধি: পাশাপাশি, রানাঘাট–শিয়ালদা এসি লোকাল পরিষেবায় সিমুরালি, হালিশহর ও ইছাপুরে অতিরিক্ত স্টপেজের যে পরীক্ষামূলক ব্যবস্থা চলছিল, তার মেয়াদ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ম অনুযায়ী, ট্রেন নম্বর ৩১৬৩৭ শিয়ালদা–রানাঘাট এসি লোকাল ইছাপুরে ১৯:৩২ মিনিটে, হালিশহরে ১৯:৫৪ মিনিটে এবং সিমুরালিতে ২০:১২ মিনিটে থামবে। ঠিক একইভাবে, ট্রেন নম্বর ৩১৬৩৮ রানাঘাট–শিয়ালদা এসি লোকাল সিমুরালিতে ০৮:৪৫ মিনিটে, হালিশহরে ০৯:০২ মিনিটে এবং ইছাপুরে ০৯:২৩ মিনিটে যাত্রীদের জন্য উপলব্ধ হবে।

শিয়ালদহের ডিআরএম (DRM) রাজীব সাক্সেনা জানিয়েছেন, শহরতলির সাধারণ যাত্রীদের আরও বেশি স্বাচ্ছন্দ্য দিতে এবং এসি লোকাল ট্রেনের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শিয়ালদা, রানাঘাট ও বনগাঁ রুটের যাত্রীরা দৈনন্দিন যাতায়াতে অনেক বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন যাত্রা শুরু করার আগে নতুন সময়সূচী ও স্টেশনের তালিকা ভালো করে যাচাই করে নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *