পুজোর আগে বাম্পার উপহার! শনি ও রবিবারেও ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে হু হু করে বাড়ছে মেট্রো

দুর্গাপুজোর আগে শহরের কেনাকাটার ধুম এবং যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে বড়সড় পদক্ষেপ করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর—এই বিশেষ দিনগুলোতে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিনেও যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্যই এই বাড়তি পরিষেবার ব্যবস্থা।

শনিবার (৩ ও ১০ অক্টোবর) মেট্রোর তালিকা: শনিবার স্বাভাবিক দিনের তুলনায় প্রতিটি লাইনেই মেট্রোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে:

  • ব্লু লাইন: ২৫২টির পরিবর্তে মোট ২৭২টি মেট্রো (১৩৬ আপ ও ১৩৬ ডাউন) চলবে।

  • গ্রিন লাইন: ২১২টির পরিবর্তে মোট ২৩৬টি পরিষেবা (১১৮ আপ ও ১১১৮ ডাউন) পাওয়া যাবে।

  • ইয়েলো লাইন: ৯২টির পরিবর্তে বাড়িয়ে করা হয়েছে ১২০টি পরিষেবা (৬০ আপ ও ৬০ ডাউন)। (উল্লেখ্য, পার্পল লাইনে স্বাভাবিক পরিষেবা থাকলেও অরেঞ্জ লাইনে এই দিনগুলিতে মেট্রো চলাচল করবে না। এছাড়া প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।)

রবিবার (৪ ও ১১ অক্টোবর) মেট্রোর তালিকা: ছুটির দিন রবিবারেও যাত্রীদের যাতায়াত সুগম করতে মেট্রো চালুর সংখ্যা বাড়ানো হয়েছে:

  • ব্লু লাইন: ১৫২টির পরিবর্তে চলবে ১৮৮টি পরিষেবা (৯৪ আপ ও ৯৪ ডাউন)।

  • গ্রিন লাইন: ১১১টির পরিবর্তে চলবে ১২৫টি পরিষেবা (৬২ আপ ও ৬৩ ডাউন)।

  • ইয়েলো লাইন: এই লাইনে স্বাভাবিক ৭৮টি পরিষেবাই বহাল থাকছে, তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ২টি সরাসরি মেট্রো চলবে। (রবিবারও পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনো মেট্রো চলাচল করবে না এবং প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।)

পুজোর মুখে শপিং এবং প্যান্ডেল হপিংয়ের প্রস্তুতিতে নামার আগে কলকাতা মেট্রোর এই বিশেষ সিদ্ধান্ত যে শহরবাসীর যাতায়াত অনেকটাই সহজ করে দেবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *